Sri Krishna Puja In Argahayan: অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণ পূজিত হন শঙ্খ-তুলসী যোগে, কীভাবে? জানুন পুজো পদ্ধতি

Sri Krishna Puja Process In Argahayan: অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণ পূজিত হন শঙ্খ ও তুলসী সহকারে। কিন্তু কীভাবে তাঁর পুজো করা হয়? জানুন পুজো পদ্ধতি।

Published on: Nov 7, 2025, 17:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শ্রদ্ধা ও ভক্তির মাস মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। গীতায় শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন— “মাসানাং মার্গশীর্ষোহম্” অর্থাৎ, মাসগুলির মধ্যে আমি মার্গশীর্ষ। এই মাসে শঙ্খ ও তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের বিশেষ পুজো করা হয়, যা ভক্তদের সমস্ত মনস্কামনা পূরণ করে এবং মোক্ষ লাভে সহায়ক হয়।

অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণ পূজিত হন শঙ্খ-তুলসী যোগে
অগ্রহায়ণ মাসে শ্রীকৃষ্ণ পূজিত হন শঙ্খ-তুলসী যোগে

শঙ্খ ও তুলসী দিয়ে শ্রীকৃষ্ণের পুজো পদ্ধতি

১. প্রস্তুতি ও সংকল্প - ভোরে ঘুম থেকে উঠে পবিত্র নদীতে (সম্ভব না হলে, স্নানের জলে গঙ্গাজল বা তুলসী পাতা মিশিয়ে) স্নান করুন। পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করে এবং পুজো স্থান পরিষ্কার করে নিন। ভগবান শ্রীকৃষ্ণের সামনে হাত জোড় করে এই মাসের পুজো ও ব্রত পালনের সংকল্প নিন।

২. শঙ্খ পুজো ও অভিষেক - মার্গশীর্ষ মাসে শঙ্খ পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। শঙ্খকে স্বয়ং শ্রীকৃষ্ণের পাঁচজন্য শঙ্খের সমতুল্য মনে করা হয়। পুজো স্থানে একটি কাঠের আসনে লাল বা হলুদ বস্ত্র বিছিয়ে শঙ্খটি রাখুন। শঙ্খের মধ্যে তীর্থের জল, গঙ্গাজল ও কেশর (জাফরান) মিশিয়ে সেই জল দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে (বা শালগ্রাম শিলাকে) অভিষেক করুন। বিশ্বাস করা হয় যে, শঙ্খের মধ্যে তীর্থের জল নিয়ে তার এক ফোঁটা দিয়েও যদি ভগবানকে অভিষেক করা হয়, তবে তার সমগ্র কুল উদ্ধার হয়।শঙ্খের মধ্যে জল নিয়ে "ওঁ নমো নারায়ণায়" মন্ত্রটি উচ্চারণ করতে করতে শ্রীকৃষ্ণের স্নান করানো শুভ। শঙ্খের ধ্বনি ঘরের পরিবেশকে শুদ্ধ করে ও নেতিবাচক শক্তি দূর করে। শঙ্খের মাধ্যমে অভিষেক করলে সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ধন-সম্পদের বৃদ্ধি ঘটে।

৩. তুলসী পুজো ও অর্পণ - তুলসী পাতা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। শাস্ত্র মতে, তুলসী পাতা ছাড়া নৈবেদ্য বা ভোগ সম্পূর্ণ হয় না। প্রতিদিন তুলসী গাছের গোড়ায় জল দিন এবং সন্ধ্যার সময় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্জ্বলিত করুন। শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী পাতা অর্পণ করুন। খেয়াল রাখবেন যেন তুলসী পাতা ছেঁড়া বা কাটা না হয়, সর্বদা আস্ত পাতা নিবেদন করাই বিধি।

৪. মন্ত্র জপ: প্রতিদিন তুলসী প্রদক্ষিণ করুন এবং "ক্রীম কৃষ্ণায় নমঃ" বা "ওঁ নমো ভগবতে বাসুদেবায়" মন্ত্রটি কমপক্ষে ১০৮ বার জপ করুন। কর্পূর জ্বালিয়ে তুলসী প্রদক্ষিণ করলে সব ইচ্ছা পূরণ হয়।