Lucky Zodiac Signs: ভোটের ফলাফলের পরই ভাগ্য খুলছে সিংহ সহ বহু রাশির! প্রাপ্তি কী কী!
Astrology: ১৫ মে ভোর ৬ টা ২২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। ২২ জুন পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। এরফলে বৃষ সহ তিন রাশিতে সুপ্রভাব পড়বে। কী কী প্রাপ্তি, দেখে নিন। প্রসঙ্গত, ৪ মে পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল। এরপর এই গোচরে কাদের ভাগ্য খুলছে দেখে নিন।
Lucky Zodiac Signs: জ্যোতিষশাস্ত্রে সূর্যের গুরুত্ব আলাদা। একাধিক রাশির জাতক জাতিকা সূর্যের কৃপায় ভাগ্য ফিরে পান। আসন্ন মে মাসে সূর্য বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। বৃষ রাশিকে সুখ, শান্তি, স্থিরতা, ভৌতিক সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়। এহেন বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। এর জেরে একাধিক রাশির জাতক জাতিকারা সুখের মুখ দেখবেন।

১৫ মে ভোর ৬ টা ২২ মিনিটে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্য। ২২ জুন পর্যন্ত তিনি সেখানেই থাকবেন। এরফলে বৃষ সহ তিন রাশিতে সুপ্রভাব পড়বে। কী কী প্রাপ্তি, দেখে নিন। প্রসঙ্গত, ৪ মে পশ্চিমবঙ্গ ভোটের ফলাফল। এরপর এই গোচরে কাদের ভাগ্য খুলছে দেখে নিন।
বৃষ
আপনার কথা সবাই গুরুত্ব দিয়ে শুনবে। আত্মবিশ্বাস বাড়বে। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম সফল হবে। প্রমোশন বা বেতন বৃদ্ধির যোগ তৈরি হতে পারে। ভেবে চিন্তা করে সিদ্ধান্ত নিতে পারেন। চাকরি বদলের কথা এই সময় ভাবলে, তা এখন হতে পারে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি লাভদায়ী। কোনও আটকে থাকা প্রজেক্ট পুরো হতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো হবে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। অনেক বেশি কাজ করে ক্লান্ত হতে পারেন।
সিংহ
কেরিয়ারে উন্নতির প্রবল যোগ তৈরি হবে। দীর্ঘ সময় ধরে যাঁরা প্রমোশনের জন্য ভাবছেন, তাঁরা পেতে পারেন সুখবর। প্রশাসনিক ক্ষেত্রে যাঁদের চাকরি, তাঁদের সময় ভালো কাটতে পারে। আপনার নেতৃত্বের স্ট্র্যাটেজির প্রশংসা হবে। সিনিয়ররা কর্মস্থলে আপনার প্রশংসা করবেন। আর্থিক দিক আপবনার মজবুত হতে পারে। বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। অহংকার থেকে মুক্তি পেতে পারেন।
কর্কট
সূর্যের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। তারমধ্যে কর্কট রাশি অন্যতম। নতুন নতুন জায়গা থেকে টাকা আসতে পারে। কোথাও থেকে বোনাস আসতে পারে। কোথাও বহুদিনের আটকে থাকা টাকা আসতে পারে। যাঁরা এই সময় ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য সময়কাল ভালো। ব্যক্তিগত জীবনে অনেক খুশি আনন্দ আসবে। ফলে আপনার কাজ দ্রুত শেষ হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


