২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ ফেব্রুয়ারিতেই! জানেন এই সময় কী কী করা উচিত নয়?
২০২৬ সালের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতির্বিদ্যা উভয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে নতুন বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। বলা হয় যে, এই উল্লেখযোগ্য ঘটনাটি ঘটে যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে আসে, আংশিক বা সম্পূর্ণরূপে সূর্যের রশ্মিকে বাধা দেয়।

তবে জ্যোতিষীরা বিশ্বাস করেন যে সূর্যগ্রহণ একটি অশুভ ঘটনা, তাই এই সময়কালে কোনও আচার, অনুষ্ঠান, হোমযজ্ঞ, শুভ কাজ বা নতুন উদ্যোগ গ্রহণ করা উচিত নয়। যেহেতু গ্রহণের সময় নেতিবাচক শক্তির প্রবাহ বেশি থাকে, তাই গর্ভবতী মহিলাদের গ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। ভারতে এই বছরের প্রথম গ্রহণের প্রভাব কী কী প্রভাব পড়বে চলুন জেনে নেওয়া যাক।
জ্যোতিষীদের মতে, ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ ১৭ ফেব্রুয়ারি হবে। এই গ্রহণ দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আর্জেন্টিনা এবং অ্যান্টার্কটিকায় দৃশ্যমান হবে। তবে, এই সূর্যগ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই সূতক কাল কার্যকর হবে না।
সূর্যগ্রহণের সময় কী কী করা উচিত নয়?
১) ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্যগ্রহণের সময় ঘরে ধারালো জিনিস ব্যবহার করা উচিত নয়। এছাড়াও, কোনও কিছু কাটা এড়িয়ে চলা ভালো। এটা অশুভ বলে মনে করা হয়।
২) এই সময়, ঠাকুরঘরে যাওয়া উচিত নয়। এছাড়াও, গ্রহণের সময় পুজো এবং অন্যান্য আচার-অনুষ্ঠান করা উচিত নয়।
৩) গ্রহণের সময় রান্না করা, খাওয়া বা খাবারের সঙ্গে সম্পর্কিত যে কোনও কাজ এড়িয়ে চলা উচিত। এর ফলে স্বাস্থ্যের সমস্যা দেখা দিতে পারে।
৪) গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও ঘুরতে যাওয়া, এমনকী বাইরের কার্যকলাপ থেকে বিরত থাকা উচিত।
৫) গর্ভবতী মহিলাদের ঘরের বাইরে যাওয়া, রান্না করা, ঘুমানো বা ঘরের কোনও কাজ করা উচিত নয়।
৬) গ্রহণের সময় কিছু খাওয়া এবং এমনকী জলও পান করা উচিত নয়।
৭) এই সময় ঘুমানো উচিত না এবং অলসতা এড়িয়ে চলা উচিত।
৮) গ্রহণের সময় চুল বা নখ কাটা উচিত নয়।
৯) গর্ভবতী মহিলাদের সূঁচ, কাঁচি, ছুরি ইত্যাদি ব্যবহার করা উচিত নয়।
News/Astrology/২০২৬-এর প্রথম সূর্যগ্রহণ ফেব্রুয়ারিতেই! জানেন এই সময় কী কী করা উচিত নয়?