Triekadash yog: এপ্রিলেই রয়েছে ত্রিএকাদশ যোগ! পয়লা বৈশাখের আগে শুভ যোগে কার কী প্রাপ্তি?

Triekadash yog: এপ্রিলের ত্রিএকাদশ যোগের ফলে বহু রাশির ভাগ্যে উন্নতির ছোঁয়া দেখা যেতে পারে।

Published on: Apr 10, 2026, 23:20:41 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

এপ্রিল ২০২৬ সালে একাধিক রাশির ভাগ্যে উন্নতির যোগের আভাস দিয়েছে রাশিফল। জ্যোতিষমত অনুসারে, বৃহস্পতি হলেন, ভাগ্য সন্তান, ধন, বিবাহের কারক। বর্তমানে বৃহস্পতি অতিচারি গতি ছাড়িয়ে যাচ্ছেন। আর এই বছরে তাঁর দুই থেকে তিনবার রাশি পরিবর্তন রয়েছে। জ্যোতিষমত অনুসারে, ১৩ এপ্রিল, শুক্র ও গুরু মিলিয়ে শুরু করবেন ত্রিকাদশ যোগ। ১৩ এপ্রিল দুপুর ১ টা ৪৮ মিনিটে তৈরি হবে ত্রিএকাদশ রাজযোগ।

এপ্রিলেই রয়েছে ত্রিএকাদশ যোগ! পয়লা বৈশাখের আগে শুভ যোগে কার কী প্রাপ্তি?
এপ্রিলেই রয়েছে ত্রিএকাদশ যোগ! পয়লা বৈশাখের আগে শুভ যোগে কার কী প্রাপ্তি?

বৃষ

এই রাশির জাতক জাতিকারা বেশ কিছু ক্ষেত্রে লাভ পেতে পারেন। চাকরিরতদের জন্য এই সময়কাল লাভদায়ী হতে পারে। আপনার কাজের প্রশংসা হতে পারে। আপনার হাতে কোনও নতুন দায়িত্ব আসতে পারে। অফিসের সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। সহকর্মীদের সহযোগিতা পাবেন। আপনার লক্ষ্য প্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীদের জন্য সময়কাল ভালো। আপনার কোনও কৌশল আপনার কাজে লাগতে পারে। প্রেম, দাম্পত্যের জন্য সময়কাল ভালো।

সিংহ

গুরু বৃহস্পতি ও দৈত্যগুরু শুক্রের জন্য এই সময়কাল ভালো। একাদশভাবে গুরু মার্গী রয়েছেন। হঠাৎ করে টাকা আসতে পারে। অপ্রত্যাশিত জায়গা থেকে হঠাৎ করে ইতিবাচক ফল পেতে পারেন। দীর্ঘ দিনের সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। কোনও লক্ষ্য প্রাপ্তিতে সাফল্য পাবেন। বিভিন্ন বাধা দূরে চলে যাবে। সাফল্য আসবে। আপনার প্রচেষ্টার প্রশংসা হবে।

ধনু

ধনু রাশির জাতক জাতিকাদের জন্য গুরু সপ্তমভাবে মার্গী হবেন। বৈবাহিক জীবনে চলা সমস্যা ধীরে ধীরে কমে যাবে। সম্পর্কে মাধুর্য আসবে। অবিবাহিত লোকজনের বিয়ের যোগ শুরু হতে পারে। আয় হু হু করে বাড়তে পারে। আয়ের বৃদ্ধি হতে পারে। পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসার সঙ্গে জড়িতদেরও এই সময় পদোন্নতির যোগ আসতে পারে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More