Vaivabh Lakshmi Rajyog: এপ্রিলে রয়েছে বৈভবলক্ষ্মী রাজযোগ! কপাল খুলবে বহু রাশির? কী বলছে জ্যোতিষমত
Rajyog: অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল। ঠিক তার আগের দিন এই বৈভব লক্ষ্মী রাজযোগ তৈরি হবে। তার ফলে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই সুসময় শুরু হবে একঝাঁক রাশির। কারা লাকি, দেখে নিন।
Lucky Rashi: জ্যোতিষশাস্ত্রের একটি মত বলছে, ধন সম্পত্তির দাতা শুক্র এখন মেষ রাশিতে রয়েছেন। ১৮ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করবেন চন্দ্র। ফলত, ১৮ এপ্রিল তৈরি হবে বৈভব লক্ষ্মী রাজযোগ। এই যোগ বহু রাশির জাতক জাতিকার ওপর সুপ্রভাব ফেলতে শুরু করবে। অক্ষয় তৃতীয়া ১৯ এপ্রিল। ঠিক তার আগের দিন এই বৈভব লক্ষ্মী রাজযোগ তৈরি হবে। তার ফলে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকেই সুসময় শুরু হবে একঝাঁক রাশির। কারা লাকি, দেখে নিন।

মেষ
আপনার ব্য়ক্তিত্বে এই সময় আগের থেকে বেশি উজ্জ্বলতা আসবে। হঠাৎ করে হতে পারে ধনলাভ। ব্যবসায়িক ডিল এই সময় চূড়ান্ত হতে পারে। এই সময় আপনার মান সম্মান প্রাপ্তি হতে পারে। নতুন কোনও কন্ট্রাক্ট বা ব্যবসায়িক ডিল আপনার মনকে ভরিয়ে তুলতে পারে।
মিথুন
এই রাজযোগ আপনার আয়ের নতুন নতুন রাস্তা খুলে দিতে পারে। আপনার সামাজিক যোগাযোগ থেকে ভালো লাভ পেতে পারেন। বন্ধুদের মাধ্যমে তৈরি কোনও এক সম্পর্ক আপনাকে আর্থিক লাভ দিতে পারে। শেয়ার মার্কেট বা বিনিয়োগে লাভ দিতে পারে।
সিংহ
ভাগ্যের সহযোগিতা পাবেন। আটকে থাকা কাজ সম্পন্ন হবে। বিদেশযাত্রা সম্পন্ন হতে পারে। শিক্ষা ক্ষেত্রে বা ধার্মিক ক্ষেত্রে আপনার রুচি বাড়তে পারে। গুরুর কৃপায় ধনলাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা
হঠাৎ করে হাতে আসতে পারে টাকা। লটারিতে এই সময় ভাগ্য ভালো। মানসিক টানাপোড়েনে নজর দিতে হবে।
তুলা
বৈবাহিক সম্পর্ক বা কোনও অংশিদারির সম্পর্ক আগের থেকে মজবুত হতে পারে। আর্থিক লাভ হতে পারে। ব্যবসায় মুনাফা হতে পারে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


