Sign in

বাড়ি ভাড়া নেবেন? আগে জেনে নিন বাড়িতে এই ত্রুটিগুলি নেই তো?

অনেকেই আছেন যারা দূর দেশে কাজের ক্ষেত্রে অথবা পড়াশোনা জন্য থাকেন। এই সমস্ত ক্ষেত্রে নিজের বাড়ি থেকে দূরে বাড়ি ভাড়া করে থাকতে হয়। কিন্তু একটি বাড়ি নেওয়ার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে সেই বাড়িটি বাস্তবতা দিক থেকে কতটা ভালো। 

Published on: Feb 18, 2026, 11:12:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অনেকেই আছেন যারা দূর দেশে কাজের ক্ষেত্রে অথবা পড়াশোনা জন্য থাকেন। এই সমস্ত ক্ষেত্রে নিজের বাড়ি থেকে দূরে বাড়ি ভাড়া করে থাকতে হয়। কিন্তু একটি বাড়ি নেওয়ার আগে আপনাকে অবশ্যই দেখতে হবে সেই বাড়িটি বাস্তবতা দিক থেকে কতটা ভালো। বাড়ির বাস্তু যদি না ভালো হয়, তাহলে কিন্তু আর্থিক অনটন থেকে যাবে আপনার জীবনে।

আগে জেনে নিন বাড়িতে এই ত্রুটিগুলি নেই তো?
আগে জেনে নিন বাড়িতে এই ত্রুটিগুলি নেই তো?

বাস্তুশাস্ত্র মতে বাড়ি নেওয়ার সময় কোন জিনিসটি মাথায় রাখতে হবে

বাড়ি নেওয়ার সময় মন দেখতে হবে বাড়ির টয়লেট যেন উত্তর পূর্ব দিকে না থাকে। পশ্চিম দিকে টয়লেট থাকলে তবেই সেটি ভালো বলে বিবেচিত হয়।

বাড়ির মূল দরজা যদি দক্ষিণ দিকে না হয় সেদিকে খেয়াল রাখবেন।

আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

বাড়ির রান্নাঘর যেন কোনভাবেই উত্তর-পূর্ব বা দক্ষিণ পশ্চিম দিকে না থাকে। এদিকে অশুভ বলে মনে করা হয়।

বাস্তু শাস্ত্র মতে বাড়ির কাছাকাছি হাসপাতাল অথবা কবরস্থান যেন না থাকে। এছাড়া বাড়ির কাছে বৈদ্যুতিক খুঁটি বা মোবাইল টাওয়ার থাকলে সেটা নেতিবাচক প্রভাব নিয়ে আসে।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

বাস্তু ত্রুটি কিভাবে দূরে রাখবেন

বাড়িতে যদি বাস্তু ত্রুটি থাকে, সেক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে পারেন আপনি। বাড়ির প্রবেশপথে ঘোড়ার নাল সোজা করে ঝুলিয়ে রাখতে পারেন। সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো খুব প্রয়োজন। তুলসী তলায় প্রদীপ জ্বালানি নেতিবাচক প্রভাব দূর হয়ে যায় বাড়ি থেকে। বাড়ি নিয়মিত নুন জল দিয়ে পরিষ্কার করবেন।।

ভাড়া বাড়িতে দক্ষিণ পশ্চিম দিকে ভারী জিনিসপত্র অথবা বিছানা বা আলমারি রাখবেন। ঘুমোনোর সময় সর্বদা মাথা দক্ষিণ দিকে করবেন। পুজোর ঘর সবসময় উত্তর-পূর্ব দিকে রাখার চেষ্টা করবেন।