ভুলেও এদিকে রাখবেন না মৃত ব্যক্তির ছবি, হতে পারে চরম সর্বনাশ

হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর পূর্বপুরুষদের ছবি টাঙিয়ে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। আপনি যে কোনও মানুষের বাড়িতে গিয়েই এই দৃশ্য দেখতে পাবেন। অনেকে আবার ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গেও রাখেন পূর্বপুরুষদের ছবি। 

Published on: Dec 15, 2025 4:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর পূর্বপুরুষদের ছবি টাঙিয়ে রাখা একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করা হয়। আপনি যে কোনও মানুষের বাড়িতে গিয়েই এই দৃশ্য দেখতে পাবেন। অনেকে আবার ঠাকুর ঘরে ঠাকুরের সঙ্গেও রাখেন পূর্বপুরুষদের ছবি। কিন্তু আপনি কি জানেন বাড়ির ভুল জায়গায় যদি এই ছবি রাখেন তাহলে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারেন।

ভুলেও এদিকে রাখবেন না মৃত ব্যক্তির ছবি
ভুলেও এদিকে রাখবেন না মৃত ব্যক্তির ছবি

বাড়ির ভুল দিকে যদি পূর্বপুরুষদের ছবি টাঙিয়ে রাখা হয় তাহলে শুধু মানসিক চাপ নয় দেখা দিতে পারে আর্থিক সমস্যা। পরিবারের মধ্যে তৈরি হবে গোলযোগ এবং সম্পর্কে টানাপড়েনে পড়তে পারেন আপনি। তাই বাস্ত অনুযায়ী জেনে নিন ঠিক কোন জায়গায় ছবি রাখলে আপনার জীবনে কোনও সমস্যা দেখা দেবে না।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, পূর্বপুরুষদের ছবি রাখতে হবে দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিকে। এইদিকে যদি ছবি রাখেন তাহলে আপনার জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। কিন্তু যদি আপনি এমন জায়গায় ছবি রাখেন যেখানে আপনার বাড়িতে ঢুকলেই সেই ছবি মানুষ দেখতে পাবে তাহলে কিন্তু সেটা একেবারেই উচিত নয়।

বাস্তু শাস্ত্র মতে, এই অভ্যাস অবশ্যই এড়িয়ে চলা উচিত কারণ মৃত ব্যক্তির ছবি যদি সব সময় সবার সামনে দেখানো হয় তাহলে মানসিক ক্লান্তি, নেতিবাচক চিন্তা ভাবনা এবং দুঃখ গ্রাস করবে আপনাকে। এটি আপনার কর্ম ক্ষমতাকেও কমিয়ে দিতে পারে। তাই ছবি ঠিক জায়গায় রাখাটা অত্যন্ত প্রয়োজনীয়।

এছাড়া মনে রাখতে হবে বাড়ির জীবিত ব্যক্তির সঙ্গে একই জায়গায় মৃত ব্যক্তির ছবি রাখা একেবারেই উচিত নয়। এতে জীবিত ব্যক্তি স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। সব সময় আলাদা আলাদা জায়গায় রাখবেন জীবিত মানুষ এবং মৃত মানুষের ছবি না হলে যারা বেঁচে রয়েছেন তাদের আয়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

অনেকে ঠাকুরের আসনে মৃত ব্যক্তির ছবি রাখেন যেটা একেবারেই উচিত নয়। বাড়ির কেন্দ্রস্থল অথবা ঠাকুর ঘর কে বলা হয় ব্রহ্মস্থান, যেখানে আপনি যদি মৃত ব্যক্তির ছবি রাখেন তাহলে নেতিবাচকতা তৈরি হয়ে যাবে গোটা বাড়িতে। তাই এটি করা একদম উচিত নয়।

এছাড়া পূর্বপুরুষদের ছবি ধুলোবালির মধ্যে রাখা উচিত নয় বা যদি সেটা ভাঙ্গা ফ্রেম হয় তাহলে অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে দেওয়া উচিত। কিছুদিন অন্তর অন্তর অবশ্যই মনে করে মৃত ব্যক্তির ছবির ফ্রেম পরিষ্কার করা উচিত না হলে বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব দেখা দিতে পারে।