ভুলেও এই জিনিস রাখবেন না ফ্রিজের মাথায়, ঘনিয়ে আসতে পারে বড় বিপদ
নতুন বাড়ির ক্ষেত্রে হোক বা পুরনো বাড়ি, বাস্তু দোষ থাকলে বাড়ির সুখ শান্তি ভঙ্গ হতে পারে। নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়লে বাড়িতে নিত্যদিন অশান্তির আবহ তৈরি হতে পারে তাই সবার আগে প্রয়োজন বাস্তু দোষ কাটানোর।
নতুন বাড়ির ক্ষেত্রে হোক বা পুরনো বাড়ি, বাস্তু দোষ থাকলে বাড়ির সুখ শান্তি ভঙ্গ হতে পারে। নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়লে বাড়িতে নিত্যদিন অশান্তির আবহ তৈরি হতে পারে তাই সবার আগে প্রয়োজন বাস্তু দোষ কাটানোর। তবে সবার আগে বাড়ির মধ্যে কিছু পরিবর্তন এমন করা উচিত যাতে আপনার বাড়ির বাস্তু দোষ ঠিক হয়ে যায়।
ভুলেও এই জিনিস রাখবেন না ফ্রিজের মাথায়
বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলি সঠিক নিয়ম মেনে রাখতে হয়। এসবের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস হল ফ্রিজ। গ্রীষ্ম প্রধান দেশে ফ্রিজ এমন একটি প্রয়োজনীয় বৈদ্যুতিক উপকরণ যেটি একদিন না থাকলে সমস্যায় পড়তে হয় বাড়ির মানুষদের তাই এই ফ্রিজ রাখার ক্ষেত্রে বাস্তুশাস্ত্র মানা ভীষণ প্রয়োজন।
অনেকেই আছেন যারা ফ্রিজের মাথায় ছোট ছোট জিনিস রাখতে পছন্দ করেন। যাদের বাড়ির মধ্যে জায়গা কম বিশেষ করে তাদের বাড়িতে ফ্রিজের ওপর একাধিক প্রয়োজনীয় জিনিস রেখে দিতে দেখা যায়। কিন্তু আপনাকে জানতে হবে ফ্রিজের মাথায় এমন কিছু জিনিস রাখা উচিত নয় যাতে আপনার বাস্তু দোষ তৈরি হতে পারে।
কি কি রাখবেন না ফ্রিজের মাথায়
ওষুধ: ফ্রিজের মাথায় ওষুধ রাখা একেবারেই উচিত নয়। যেহেতু ফ্রিজের মাথা গরম থাকে তাই ওষুধের গুনাগুন নষ্ট হয়ে যেতে পারে। অনেক সময় ওষুধ নষ্ট হয়ে যেতে পারে। তাই বাস্তুশাস্ত্র মত অনুযায়ী ফ্রিজের মাথায় ওষুধ রাখা উচিত নয়।
তরল বস্তু: ফ্রিজের উপর ভুলেও তরল বস্তু রাখবেন না। আপনি যদি ফ্রিজের ওপর কোনো তরল বস্তু রাখেন তাহলে আপনার জীবনে নেমে আসতে পারে দুঃখের ছায়া।
অদরকারি জিনিস: অনেক অদরকারি জিনিস মানুষ ফ্রিজের মাথায় রেখে দেবেন, এতে সংসারের ক্ষতি হয়ে যেতে পারে। অদরকারি জিনিস রাখলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়তে পারে বাড়িতে।
এছাড়া পুরস্কার, মোবাইল চার্জার, শো পিস, ভগবানের ছবি রাখবেন না ফ্রিজের মাথায়। এতেও সংসারে অশান্তি হতে পারে।
Home/Astrology/ভুলেও এই জিনিস রাখবেন না ফ্রিজের মাথায়, ঘনিয়ে আসতে পারে বড় বিপদ