Vastu Tips: প্রোমোশন অধরা, বেতনও বাড়ছে না? কালই অফিসে গিয়ে করুন এই বাস্তু প্রতিকার

Vastu Tips For Promotion And Salary: প্রোমোশন অধরা রয়ে গিয়েছে। পাশাপাশি বেতনও বাড়ছে না। কর্মজীবনের এই সমস্যা দূর করতে অফিসে গিয়ে করুন কয়েকটি ছোট্ট প্রতিকার।

Published on: Nov 6, 2025, 14:00:16 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

কর্মজীবনে দ্রুত উন্নতি ও বেতন বৃদ্ধির জন্য অফিসে নিজের কাজের জায়গা বা ডেস্কের বাস্তুর দিকে মনোযোগ দেওয়া জরুরি। সঠিক বাস্তু মেনে চললে তা আপনার চারপাশে ইতিবাচক শক্তি বৃদ্ধি করে, যা প্রমোশন ও বেতন বৃদ্ধির সুযোগ তৈরি করতে পারে।

কালই অফিসে গিয়ে করুন এই বাস্তু প্রতিকার (ছবি - পিক্স্যাবে)
কালই অফিসে গিয়ে করুন এই বাস্তু প্রতিকার (ছবি - পিক্স্যাবে)

১. বসার ব্যবস্থা - কাজের সময় উত্তর বা পূর্ব দিক মুখ করে বসা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। উত্তর দিক হলো কুবেরের দিক, যা সম্পদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। পূর্ব দিকও ইতিবাচক শক্তি এবং বৃদ্ধির প্রতীক। আপনার চেয়ারের পিছনে যেন একটি শক্ত দেওয়াল থাকে। এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসদের কাছ থেকে সমর্থন পেতে সাহায্য করে। পিছনে জানালা বা খোলা জায়গা থাকা উচিত নয়, এতে মনোযোগ নষ্ট হয় এবং বসের সমর্থন পেতে বাধা আসে। আপনার বসার জায়গাটি যেন কোনো বিম-এর নীচে না হয়। পিঠ যেন অফিসের প্রধান প্রবেশদ্বারের দিকে না থাকে।

২. ডেস্ক বা টেবিলের সজ্জা - আপনার ডেস্ক বা কাজের জায়গা সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন এবং অগোছালো কাগজপত্র বা আবর্জনা জমতে দেবেন না। এটি নেতিবাচক শক্তি দূর করে। ডেস্কে একটি ছোট বাম্বু প্ল্যান্ট বা মানি প্ল্যান্ট রাখুন। এই গাছগুলি সৌভাগ্য আকর্ষণ করে এবং ইতিবাচক শক্তি সঞ্চার করে। গাছগুলি উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত টেবিলের উত্তর-পূর্ব কোণে একটি ক্রিস্টাল পেপার ওয়েট বা ছোট পিরামিড রাখতে পারেন। এটি কাজে মনোযোগ বাড়ায় এবং আটকে থাকা কাজে সাফল্য আনতে পারে। ডেস্কের নীচে বা আশেপাশে ডাস্টবিন রাখবেন না। যদি রাখতেই হয়, তবে সেটি সবসময় পরিষ্কার রাখুন।

অন্যান্য গুরুত্বপূর্ণ টিপস

  • বয়স্কদের আশীর্বাদ: প্রতিদিন সকালে কর্মক্ষেত্রে যাওয়ার আগে মা-বাবা এবং বয়স্কদের আশীর্বাদ নিন।
  • পাখিকে জল-খাবার: বাড়ির ছাদে বা বারান্দায় পাখিদের জন্য জল ও খাবারের ব্যবস্থা করুন। এটি দেবতাদের আশীর্বাদ এনে জীবনে সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয়।
  • বসার ভঙ্গি: কাজ করার সময় পা আড়াআড়ি করে বসবেন না।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।