রামনবমী ২০২৬র পরই সুখের সময় আসছে কুম্ভ সহ একঝাঁক রাশির ভাগ্যে! কৃপা করবেন বুধ
সামনেই রামনবমী। ২৬ মার্চ ২০২৬ তে রয়েছে রামনবমী। আর সেই দিন পার করে এপ্রিলের প্রথমার্ধে এই তিন রাশির জন্য সুখবর আনতে পারে বুধ।
কঠিন সময় কখন পার হবে, তার অপেক্ষা সকলেই করেন। জ্যোতিষশাস্ত্র বলছে, গ্রহ নক্ষত্রদের অবস্থানের ভিত্তিতে এই কঠিন সময় যেমন আসে বহু রাশির ভাগ্যে, তেমনই আবার সুসময়ও আসে। এবার সুসময়ের পালা, কুম্ভ, বৃষ, কন্যা রাশির। এপ্রিলের শুরুর দিকে বুধ করবেন গুরুর ঘরে প্রবেশ। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। তাদের মধ্যে ভাগ্যের চাকা ঘুরবে কুম্ভ, বৃষ কন্যার ক্ষেত্রে। কী রয়েছে, তাদের ভাগ্যে? সামনেই রামনবমী। ২৬ মার্চ ২০২৬ তে রয়েছে রামনবমী। আর সেই দিন পার করে এপ্রিলের প্রথমার্ধে এই তিন রাশির জন্য সুখবর আনতে পারে বুধ।

বৃষ
বহু দিন ধরে আয়ের দিক থেকে সংকটের বা অর্থকষ্টের যে জায়গা তৈরি হয়েছিল, সেই জায়গায় ফাঁক পূরণ করতে পারে বুধের গোচর। রোজগারের জায়গা ভালো হতে থাকবে। আয়ের নতুন কোনও সূত্র আবিষ্কার হতে পারে। উন্নতির যোগ তো রয়েইছে। বহুদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হবে এই সময়। ব্যবসায়ীদের মুনাফা এই সময় বাড়বে। পারিবারিক জীবনেও আসবে সুখ শান্তি। শেয়ার বাজারে কোনও বিনিয়োগ করতে চাইলে, তা ভালো সিদ্ধান্ত হবে। সন্তানের থেকে ভালো খবর পাবেন। তবে বিনিয়োগের সময় সাবধান হতে হবে।
কুম্ভ
বুধের গোচর দারুণ ভালো সময় নিয়ে আসবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। কর্মক্ষেত্রে আপনার প্রশংসা আসবে চারিদিক থেকে। আপনার কাঁধে কোনও দায়িত্ব আসতে পারে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনার কোনও বড় লাভ আসতে পারে। পেতে পারেন ভালো পরিণাম। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। পরিজনদের সঙ্গে সময় ভালো কাটবে। আপনার কথার প্রভাব বাড়তে পারে। কাউকে কিছু ঋণ দেবেন না। কোথাও টাকা আটকে থাকলে, তা ফেরত পেতে পারেন।
কন্যা
আপনার আত্মবিশ্বাস এই সময় বেড়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সময় বাড়তে পারে। কেরিয়ারে উন্নতির রাস্তা পাক্কা হবে। কোনও অংশীদারির কাজ ভালো হবে। বিবাহিতদের দাম্পত্যজীবন ভালোর দিকে যেতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


