Weekly Rashifal Lucky Zodiac signs:১৩ থেকে ১৯ এপ্রিল ২০২৬ সপ্তাহে তৈরি হচ্ছে একগুচ্ছ শুভ যোগ! লাকির লিস্টে কারা?

weekly rashifal: বাংলা নববর্ষের, পয়লা বৈশাখের সপ্তাহে তৈরি হচ্ছে একগুচ্ছ শুভ যোগ!লাকি রাশির তালিকা রইল।

Published on: Apr 10, 2026, 16:00:35 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সাপ্তাহিক রাশিফলে আগামী সপ্তাহে ১৩ থেকে ১৯ এপ্রিলের সময়কালের মধ্যে ১২ রাশির ভাগ্যফলের গণনা হয়ে থাকে। জ্যোতিষমতে প্রতিটি সপ্তাহে ১২ রাশির ভাগ্যে কী রয়েছে, তার আভাস দেয় এই সাপ্তাহিক রাশিফল। এদিকে, সামনের সপ্তাহে রয়েছে নববর্ষ। পয়লা বৈশাখের এই সপ্তাহটিতে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন। কারা লাকি, দেখে নিন।

১৩ থেকে ১৯ এপ্রিলের সপ্তাহে তৈরি হচ্ছে একগুচ্ছ শুভ যোগ! লাকির লিস্টে কার কারা?
১৩ থেকে ১৯ এপ্রিলের সপ্তাহে তৈরি হচ্ছে একগুচ্ছ শুভ যোগ! লাকির লিস্টে কার কারা?

১৪ এপ্রিল সূর্য মেষ রাশিতে বিরাজ করবেন, যেখানে থাকবেন শুক্র। এছাড়াও মিথুন রাশিতে বৃহস্পতি, সিংহতে কেতু কুম্ভ রয়েছে। এই সপ্তাহে আবার চন্দ্র, কুম্ভ, মীন, মেষ হয়ে বিরাজ করবেন।

বৃষ

এই সপ্তাহে গাড়ি, বাড়ি কিছু কেনার ক্ষেত্রে লাভ এলেও আসতে পারে। কোনও শুভ কাজে খরচা হতে পারে। ব্যবসার ক্ষেত্রে লাভ হতে পারে। তবে কোনও রকমের বিনিয়োগ থেকে হতে পারে লাভ। কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ভাবনা চিন্তা করুন। ব্যবসায়িক সময় ভালো কাটবে। সন্তান সম্পর্কে কোনও সুখবর পেতে পারেন। সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটবে।

কর্কট

বিভিন্ন দিক থেকে কপালে আসতে পারে ভালো সময়! সৌভাগ্যের ছায়া আপনাকে ঘিরে থাকতে পারে। বহু কাজে সাফল্য পেলেও পেতে পারেন। চাকরি বা ব্যবসার কারণে আপনি কোনও দূরবর্তী স্থানে গেলেও যেতে পারেন। আপনি লাভ পাবেন। এই সপ্তাহটি আপনার জন্য ভালো কাটতে পারে।

তুলা

ব্যবসার দিক থেকে লাভ হবে। শত্রুদের দমন করতে পারবেন। কর্মস্থলে পাবেন মান সম্মান। কর্মরত মহিলাদের জন্য সপ্তাহটি ভালো। ছাত্ররাও এই সপ্তাহে লাভ পেতে পারেন।প্রতিযোগিতা পরীক্ষার জন্য যাঁরা তৈরি হচ্ছেন, তাঁরা পেতে পারেন লাভ। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে।

মকর

চেষ্টা ও পরিশ্রমের ফল ভালো হবে। সূর্য, শনিদেব ও মঙ্গল বুধের যুতি এই সপ্তাহে তৈরি হবে। তার প্রভাব আপনার রাশিতে পড়বে। পড়ুয়ারা যদি একাগ্রতার সঙ্গে পড়াশোনা করেন, তাহলে পেতে পারেন লাভ। অনেক রকমের সাফল্য পাবেন। নতুন কাজ শুরু করার জন্য সপ্তাহটি ভালো।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More