IPS Reshuffle: পরিবর্তনের বাংলায় বড়সড় রদবদল! একযোগে বদলি ১৭৯ IPS অফিসার, ১২ পুলিশ সুপারও...

IPS Reshuffle: কলকাতা পুলিশেও রদবদল হয়েছে। নবান্নের জারি করা নোটিশ অনুযায়ী, এই রাজ্য পুলিশে এই রদবদলের পাশাপাশি একাধিক শীর্ষ আধিকারিকের পদোন্নতিও হয়েছে। কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবি এবং বিভিন্ন জেলার রেঞ্জ ডিআইজি, ও আইজিপি পদেও বদল করা হয়েছে।

Published on: Jun 8, 2026, 23:26:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

IPS Reshuffle: রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল অব্যাহত। এবার পুলিশ প্রশাসনে ব্যাপক পরিবর্তনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। একযোগে ১৭৯ জন আইপিএস অফিসারকে বদলি করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই তালিকায় যেমন রয়েছেন একাধিক জেলার পুলিশ সুপার, তেমনই রয়েছেন কলকাতা পুলিশের গুরুত্বপূর্ণ পদে থাকা আধিকারিকরাও। রাজ্য হোম অ্যাফেয়ার্স দফতরের নোটিশ অনুযায়ী, ১৭৯ আইপিএস বদলির পাশাপাশি, একাধিক পুলিশ সুপারের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। ১২টি পুলিশ জেলার এসপি বদল করা হচ্ছে।

বাংলায় একযোগে বদলি ১৭৯ IPS অফিসার  Photo for representation.
বাংলায় একযোগে বদলি ১৭৯ IPS অফিসার Photo for representation.

বর্তমান সরকারের এই সিদ্ধান্তে ডায়মন্ড হারবার-সহ মোট ১২টি জেলার পুলিশ সুপারকে সরিয়ে দেওয়া হয়েছে। রদবদলের এই তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ নাম বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব, যাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (অ্যাডমিন) পদে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, পদোন্নতি হয়েছে জলপাইগুড়ির এসপি অমরনাথ কে-এর; তিনি এখন থেকে উত্তরবঙ্গের ইনটেলিজেন্স ব্যুরোর ডিআইজির দায়িত্ব সামলাবেন। এছাড়াও পুরুলিয়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারিকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (আর্মড পুলিশ) পদে নিযুক্ত করা হয়েছে। বারাসত পুলিশ জেলার সুপার মিস পুষ্পাকে পাঠানো হয়েছে পূর্ব বর্ধমানে। একইসঙ্গে বেঙ্গল এসটিএফের সুপার পারিজাত বিশ্বাসকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে বদলি করা হয়েছে। অন্যদিকে, পূর্ব বর্ধমানের পুলিশ সুপার সায়ক দাসকে তাঁর বর্তমান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও পুলিশের রদবদল হচ্ছে, কৃষ্ণনগর, দক্ষিণ দিনাজপুর, ডায়মন্ড হারবার, বারুইপুর, হাওড়া গ্রামীণ, বাঁকুড়া, হুগলি গ্রামীণ পুলিশ জেলাতেও।

কলকাতা পুলিশেও রদবদল হয়েছে। নবান্নের জারি করা নোটিশ অনুযায়ী, এই রাজ্য পুলিশে এই রদবদলের পাশাপাশি একাধিক শীর্ষ আধিকারিকের পদোন্নতিও হয়েছে। কলকাতা পুলিশ, সিআইডি, এসটিএফ, আইবি এবং বিভিন্ন জেলার রেঞ্জ ডিআইজি, ও আইজিপি পদেও বদল করা হয়েছে। বদলি করা হয়েছে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ট্রাফিক) রূপেশ কুমারকে। বিধানসভা ভোটের আগে এই রূপেশকে ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জ্যাক’ (গোলাম) বলেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে সরানো হয়েছে এসটিএফে। অন্যদিকে, এতদিন ফাঁকা ছিল কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম)। সেই পদেও নিয়োগ করা হয়েছে। সেখানকার যুগ্ম কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে। আইপিএস কুণাল আগরওয়ালকে কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম) নিয়োগ করা হয়েছে। সেখানে এত দিন ছিলেন যুগ্ম কমিশনার পদের এক আধিকারিক। ওই পদে ছিলেন সোমা দাস মিত্র। তাঁকে বদলি করা হয়েছে আইজি (পলিসি) পদে। মুরলীধর শর্মাকে আইজি (আইবি) পদে বসানো হয়েছে। বিধানসভা ভোটের আগে গত এপ্রিলে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার পদ থেকে সরানো হয়েছিল মুরলীধরকে। তার আগে মুরলীধরকে ভোটের পর্যবেক্ষক হিসাবে তামিলনাড়ুতে পাঠানোর কথা বলেছিল কমিশন। পরে সেই নির্দেশে স্থগিতাদেশ দেয় তারা। বিধাননগরের পুলিশ কমিশনার পদেই থেকে যান মুরলী।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রশাসনের বিভিন্ন স্তরে স্বচ্ছতা ফেরাতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে এই ব্যাপক রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃণমূল কংগ্রেস জমানায় যাঁদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, তাঁদের অনেকের বিরুদ্ধেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবর। রাজ্যের পুলিশ প্রশাসনে এই পরিবর্তনের দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।