Central Forces Deployment in WB: ভোটার তালিকার পরদিনই ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বাংলায়! ৯ দিন পরেই হবে ‘ডবল’

আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। ২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল আটটি দফায়। সেজন্য প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। এবার কত দফা বাহিনী থাকবে?

Published on: Feb 21, 2026, 13:58:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। আর পরদিনই (১ মার্চ) ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। শুধু তাই নয়, আবার আগামী ১০ মার্চ আরও ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে রাজ্যে। ফলে সবমিলিয়ে মার্চের প্রথম দেড় সপ্তাহের মধ্যেই দু'দফায় বাংলায় মোট ৪৮০ কোম্পনি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হচ্ছে। ততদিনের মধ্যে আদৌও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে আপাতত যা খবর, ১ মার্চ এবং ২ মার্চ পশ্চিমবঙ্গে আসবে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তারপর দোলের পরে (মার্চের দ্বিতীয় সপ্তাহ নাগাদ) নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
আগামী ১০ মার্চের মধ্যে পশ্চিমবঙ্গে ৪৮০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)

প্রথম দফায় কোন বাহিনীর কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন?

১) সিআরপিএফ: ১১০ কোম্পানি।

২) বিএসএফ: ৫৫ কোম্পানি।

৩) সিআইএসএফ: ২১ কোম্পানি।

৪) আইটিবিপি: ২৭ কোম্পানি।

৫) এসএসবি: ২৭ কোম্পানি।

দ্বিতীয় দফায় কোন বাহিনীর কত কোম্পানি সেন্ট্রাল ফোর্স মোতায়েন?

১) সিআরপিএফ: ১২০ কোম্পানি।

২) বিএসএফ: ৬৫ কোম্পানি।

৩) সিআইএসএফ: ১৬ কোম্পানি।

৪) আইটিবিপি: ২০ কোম্পানি।

৫) এসএসবি: ১৯ কোম্পানি।

পশ্চিমবঙ্গে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী?

আর কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে, সেটার উপরে ভোটের দফা নির্ধারণ করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের (সিইও) এক অফিসার জানিয়েছেন যে কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যায়, তার উপরে নির্ভর করছে যে কত দফায় পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট হবে। কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে, তা আপাতত খতিয়ে দেখছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা।

২০২১ সালের বিধানসভা ভোট হয়েছিল আটটি দফায়। সেজন্য প্রায় ১,১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। ওই আধিকারিক জানিয়েছেন, প্রতিটি জেলা প্রশাসনের কাছে স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর বুথের বিষয়ে জানতে চেয়েছে কমিশন। প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর স্পর্শকাতর এলাকায় অশান্তি এড়াতে বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হয়।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More