Local Trains Cancelled in Howrah-Sealdah: হাওড়া, শিয়ালদা থেকে ৪০ লোকাল ট্রেন বাতিল; তালিকায় বর্ধমান, ডানকুনিও; কোনগুলো?
রবিবার যাঁরা বাড়ি থেকে বের হওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের আগেভাগে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দিচ্ছে রেল কর্তৃপক্ষ। বিশেষ করে বর্ধমান, ব্যান্ডেল, কাটোয়া ও ডানকুনি লাইনের যাত্রীদের ভোগান্তি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবার (৮ মার্চ) হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় রেলের জরুরি রক্ষণাবেক্ষণ ও ইঞ্জিনিয়ারিং মেরামতির কাজ চলবে। এই কাজের জেরে ওই দিন হাওড়া ও শিয়ালদা ডিভিশনের একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ছুটির দিনে এই ট্রেন বিভ্রাটের ফলে যাত্রীরা বড়সড় ভোগান্তির মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

কেন এই ট্রেন নিয়ন্ত্রণ?
রেল সূত্রের খবর, রেললাইনের রক্ষণাবেক্ষণ, ওভারহেড তারের কাজ এবং সিগন্যালিং ব্যবস্থার উন্নতির জন্য এই 'মেইনটেন্যান্স ব্লক' নেওয়া হয়েছে। হাওড়া ডিভিশনের বিভিন্ন সেকশনে এই কাজ চলার কারণে রবিবার দিনভর ট্রেন চলাচলে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে?
১) হাওড়া থেকে: ৩৭৮২৩, ৩৭৮২৭, ৩৭৮২৫, ৩৭০৫৫, ৩৭৬৫১, ৩৭২৩৭, ৩৭২৪১, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৭, ৩৬০৩১, ৩৬০৩৩, ৩৭৯১৭, ৩৭৬১১।
২) ব্যান্ডেল থেকে: ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭৭৪৯।
৩) শেওড়াফুলি থেকে: ৩৭০৫৬।
৪) পাণ্ডুয়া থেকে: ৩৭৬১৪।
৫) মেমারি থেকে: ৩৭৬৫২।
৬) কাটোয়া থেকে: ৩৭৭৪৮, ৩৭৯২৪, ৩৫০৬১, ৫৩০১১।
৭) আজিমগঞ্জ থেকে: ৫৩০১৪, ৩৫০৬২।
৮) বর্ধমান থেকে: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮৩৪, ৩৬৮৩৮, ৩৬৮৪০, ৩১১৫২।
৯) চন্দনপুর থেকে: ৩৬০৩২, ৩৬০৩৪।
১০) শিয়ালদা থেকে: ৩২২৩৩, ৩২২৩৫, ৩১১৫১।
১১) ডানকুনি থেকে: ৩২২৩৪, ৩২২৩৬।
এক্সপ্রেস ও মেমু ট্রেনের সময় পরিবর্তন
১) জামালপুর – হাওড়া কবিগুরু এক্সপ্রেস (১৩০১৬): এই ট্রেনটি সকাল ৬ টা ২৫ মিনিটের পরিবর্তে ২ ঘণ্টা বিলম্বে সকাল ৮ টা ২৫ মিনিটে জামালপুর থেকে ছাড়বে।
২) গোড্ডা – শিয়ালদহ মেমু (৬৩১৪২): গোড্ডা থেকে ট্রেনটি নির্ধারিত সময় ৯ টা ৪৫ মিনিটের বদলে সকাল ১১ টা ৪৫ মিনিটে যাত্রা শুরু করবে।
৩) হাওড়া – জামালপুর কবিগুরু এক্সপ্রেস (১৩০১৫): ট্রেনটি হাওড়া থেকে সকাল ১০ টা ৫৫ মিনিটের পরিবর্তে বেলা ১২ টা ৪০ মিনিটে ছাড়বে।
৪) রামপুরহাট – জসিডি মেমু (৬৩০৮১): ট্রেনটি বেলা ১২ টা ২৫ মিনিটের বদলে ১ ঘণ্টা ১৫ মিনিট পিছিয়ে দুপুর ১ টা ৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে।
যাত্রাপথে কোন কোন ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে?
রক্ষণাবেক্ষণের কাজের জন্য পথে দাঁড়িয়ে থাকতে হতে পারে ১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস এবং ১৩০৩২ জয়নগর–হাওড়া এক্সপ্রেসকে। এই দুটি ট্রেনকে রবিবার যাত্রাপথে প্রায় ৩০ মিনিট নিয়ন্ত্রণ করা হবে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper











