Senior State Basketball Championship: রাজ্য বাস্কেটবলে জয় দিয়ে যাত্রা শুরু বড়িশার, প্রথম দিনেই জিতল কোন কোন দল?

Senior State Basketball Championship: ৪৫ তম সিনিয়র রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই কোর্টে উত্তেজনার পারদ চড়ল। টুর্নামেন্টের আয়োজক দল বড়িশা অ্যাথলেটিক ক্লাব পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দারুণ জয় তুলে নিয়ে অভিযান শুরু করল।

Published on: Nov 29, 2026, 22:49:39 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

45th Senior State Basketball Championship: ৪৫ তম সিনিয়র রাজ্য বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের প্রথম দিনেই কোর্টে উত্তেজনার পারদ চড়ল। টুর্নামেন্টের আয়োজক দল বড়িশা অ্যাথলেটিক ক্লাব পুরুষ ও মহিলা—উভয় বিভাগেই দারুণ জয় তুলে নিয়ে অভিযান শুরু করল। প্রথম দিনের খেলায় একতরফা আধিপত্যের পাশাপাশি বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স দেখলেন বাস্কেটবলপ্রেমীরা।

রাজ্য বাস্কেটবলে জয় দিয়ে যাত্রা শুরু বড়িশার।
রাজ্য বাস্কেটবলে জয় দিয়ে যাত্রা শুরু বড়িশার।

উদ্বোধনী দিন ও ম্যাচের ফলাফল

চ্যাম্পিয়নশিপের সূচনা হয় মহিলাদের উদ্বোধনী ম্যাচ দিয়ে। সেখানে পুলিশ এসি ৬০-৩৭ পয়েন্টে বিটিএকে হারিয়ে শুভ সূচনা করে। পুরুষদের প্রথম ম্যাচে মেট্রো রেলওয়ে এসসি ৫৮-৩৯ পয়েন্টের ব্যবধানে জেভেরিয়ান ক্লাবকে পরাজিত করে।

আয়োজক বড়িশা অ্যাথলেটিক ক্লাব পুরুষ বিভাগে বর্ধমানকে ৬৬-৩৭ পয়েন্টে হারিয়ে সহজ জয় পায়। অন্যদিকে, মহিলা বিভাগে বড়িশা এসি ৪১-১১ পয়েন্টে চেতলা পার্ককে উড়িয়ে দিয়ে নিজেদের দাপট প্রমাণ করে।

মহিলাদের বিভাগ

১) পুলিশ এসি ৬০ – ৩৭ বিটিএ (উদ্বোধনী ম্যাচ)

২) জেভেরিয়ান ক্লাব ৪৬ – ২৯ আলিপুর স্পোর্টিং ক্লাব

৩) ইস্টার্ন রেলওয়ে ৪৬ – ১৬ হুগলি

৪) বড়িশা এসি ৪১ – ১১ চেতলা পার্ক

পুরুষদের বিভাগ

১) মেট্রো রেলওয়ে এসসি ৫৮ – ৩৯ জেভেরিয়ান ক্লাব

২) ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ৭৯ – ৩৯ আলিপুর স্পোর্টিং ক্লাব

৩) নিউ আলিপুর আর এস এ ৭৫ – ২৪ দক্ষিণ ২৪ পরগনা

৪) পুলিশ এসি ৫৬ – ৩৯ হুগলি

৫) চেতলা পার্ক এসি ৫৭ – ৩৪ জলপাইগুড়ি

৬) ইস্টার্ন রেলওয়ে ৬৬ – ৩৮ ছাত্র সমিতি

৭) বড়িশা অ্যাথলেটিক ৬৬ – ৩৭ বর্ধমান

টুর্নামেন্টের সময়সূচি ও ফাইনাল

আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রতিযোগিতার প্রতিদিন সকাল ৭টা থেকে ম্যাচ শুরু হবে। আগামী ৬ ডিসেম্বর চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রথম দিনের ফলাফলের পর থেকেই টুর্নামেন্টের পরবর্তী পর্যায়ের লড়াই নিয়ে কৌতূহল তৈরি হয়েছে ক্রীড়ামহলে।