6 Bangladeshis Captured by Kolkata Police: ভয়ে আর দেশে ফিরতে চান না, ধরা পড়েও কলকাতা পুলিশের কাছে আর্তি ৬ বাংলাদেশির

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকা মোট ৬ বাংলাদেশিকে ধরেছে পুলিশ। ধৃত বাংলাদেশিরা সকলেই আওয়ামী লীগের সদস্য বলে জানা গিয়েছ। ধৃতরা হচ্ছেন আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন, জায়দুল ইসলাম। তাঁদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশের গায়ক।

Published on: Feb 17, 2026, 08:54:58 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

ভিসার মেয়াদ শেষ হলেও ভারতে থেকে গিয়েছিলেন বাংলাদেশি গায়ক। নিজের দেশে ফিরে ভয় পাচ্ছেন বলেই নাকি বেআইনি ভাবে ভারতে থেকে গিয়েছেন তিনি। এহেন বাংলাদেশি গায়ককে পার্ক স্ট্রিটের একটি হোটেল থেকে ধরল কলকাতা পুলিশ। অবশ্য শুধু এক গায়কই নন, সব মিলিয়ে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকা মোট ৬ বাংলাদেশিকে ধরেছে পুলিশ। ধৃত বাংলাদেশিরা সকলেই আওয়ামী লীগের সদস্য বলে জানা গিয়েছ। ধৃতরা হচ্ছেন আবির হোসেন, মহম্মদ মামুন রশিদ, মহম্মদ আলিমুন গাজি, আজম মোল্লা, ফয়জল আমিন, জায়দুল ইসলাম। তাঁদের মধ্যে আজম মোল্লা বাংলাদেশের গায়ক।

ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকা মোট ৬ বাংলাদেশিকে ধরেছে পুলিশ। (প্রতীকী ছবি)
ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে থাকা মোট ৬ বাংলাদেশিকে ধরেছে পুলিশ। (প্রতীকী ছবি)

গোপন সূত্রে পুলিশ জানতে পেরেছিল, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পার্কস্ট্রিটের এক হোটেলে ঘর ভাড়া নিয়ে থাকছে ৬ বাংলাদেশি যুবক। সেই মতো হোটেলটিতে অভিযান চালায় পুলিশ। এই আবহে ১৫ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল তাঁদের। জেরায় সেই বাংলাদেশিরা জানিয়েছেন, বাংলাদেশে ফিরলে আক্রান্ত হওয়ার ভয়ে মেডিক্যাল ভিসা নিয়ে ভারতে পালিয়ে এসেছিলেন তাঁরা। পরে আর ভয়ের জেরে বাংলাদেশে ফেরেননি তাঁরা। ১৬ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালতে তোলা হয় এই বাংলাদেশিদের। তাঁদের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

জানা যায়, বিগত দিনগুলিতে হোটেল পালটে পালটে কলকাতায় ছিলেন এই ৬ বাংলাদেশি। এর মধ্যে গায়ক আজম মোল্লা পরিচিতদের মহলে গানও গাইছিলেন। যদিও গত নভেম্বরে থেকে জানুয়ারির মধ্যে এই ৬ বাংলাদেশির ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। তবে তাঁরা বাংলাদেশে ফেরেননি প্রাণ ভয়ে। কলকাতা থেকেই বিদেশে পালানোর জন্য চাকরির খোঁজ করছিলেন তাঁরা। এদিকে গ্রেফতারির পরও এই ৬ বাংলাদেশি নাকি পুলিশের কাছে আর্তি জানান, তাঁরা নিজ দেশে ফিরতে চান না। অবশ্য পুলিশ জানিয়েছে, আদালতে মামলার পরে দোষী সাব্যস্ত হলে সাজা দেওয়া হবে এই বাংলাদেশিদের। সেই সাজার মেয়াদ শেষ হলে বাংলাদেশে 'পুশ ব্যাক' করা হবে তাঁদের।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More