74th State Athletics Championship 2026: রেকর্ডের মহোৎসবে সেরা ইস্টবেঙ্গল, বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট বাগানের তাহুরার

74th State Athletics Championship 2026: ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের ছড়াছড়ি। পশ্চিমবঙ্গ অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের আয়োজিত চারদিনের এই মেগা টুর্নামেন্ট বাংলার ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসে অন্যতম সেরা।

Published on: Jul 12, 2026, 23:52:24 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

74th State Athletics Championship 2026: ৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের ছড়াছড়ি হল। চার দিনে মোট ৩৬টি মিট রেকর্ড তৈরি হয়েছে। জেলা, ক্লাব, কর্পোরেট অফিস এবং বিভিন্ন অনুমোদিত সংস্থার ১,৪০০-রও বেশি অ্যাথলিট এই প্রতিযোগিতায় অংশ নেন। রেকর্ড ভাঙার মহোৎসবে সেরার মুকুট ইস্টবেঙ্গল ক্লাবের মাথায় উঠেছে। আবার মোহনবাগানের স্প্রিন্টার তহুরা খাতুন অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত করে ফেলেছেন।

৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের ছড়াছড়ি হল।
৭৪ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রেকর্ডের ছড়াছড়ি হল।

ইস্টবেঙ্গল ও মোহনবাগানের দ্বৈরথ: চ্যাম্পিয়ন লাল-হলুদ

মাঠের লড়াইয়ে বরাবরের মতোই মূল আকর্ষণ ছিল দুই প্রধান - ইস্টবেঙ্গল ক্লাব এবং মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। তবে টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের বিশাল ব্যবধানে চিরপ্রতিদ্বন্দ্বীকে টেক্কা দিয়ে সামগ্রিক চ্যাম্পিয়নের খেতাব বা ওভারঅল চ্যাম্পিয়নশিপ ট্রফি ছিনিয়ে নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব।

১) সামগ্রিক চ্যাম্পিয়ন: ইস্টবেঙ্গল ক্লাব। পেয়েছে ৯০৪.৫ পয়েন্ট।

২) সামগ্রিক রানার্স-আপ: মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। পেয়েছে ৬২০.৫ পয়েন্ট।

আরও পড়ুন: Messi vs Referee in FIFA World Cup 2026: 'আমায় অসম্মান করবেন না', পর্তুগালের রেফারিকে কড়া বার্তা মেসির

ভাঙল ৪১ বছরের রেকর্ড, আন্তর্জাতিক মঞ্চে বাংলার মেয়ে

এই চ্যাম্পিয়নশিপ শুধুমাত্র নতুন রেকর্ডের জন্যই নয়, বরং কিছু ঐতিহাসিক মুহূর্তের জন্যও স্মরণীয় হয়ে থাকবে। সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ ইভেন্টে দীপ পণ্ডিত ৪১ বছরের পুরনো মিট রেকর্ড ভেঙে বাংলায় এক নতুন ইতিহাস তৈরি করেছেন। অন্যদিকে মোহনবাগানের স্প্রিন্টার তাহুরা খাতুন ৪০০ মিটার দৌড়ে অনন্য পারফরম্যান্সের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে চলা বিশ্ব অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য সরাসরি কোয়ালিফাই বা যোগ্যতা অর্জন করেছেন।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More