7th Pay Commission Teachers Pay Scale: ৩৫৪০০ টাকা থেকে ১৫১১০০ টাকা- সপ্তম পে কমিশনে শিক্ষকদের বেতন কত? জমা পড়ল সুপারিশ
7th Pay Commission Teachers Pay Scale: সপ্তম বেতন কমিশন নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষকদের মধ্যে তুমুল আলোচনা চলছে। সেই আবহে বিভিন্ন স্তরের শিক্ষকদের বেতন বা পে স্কেল কত হবে, তা নিয়ে জমা পড়ল সুপারিশ।
7th Pay Commission Teachers Pay Scale: পশ্চিমবঙ্গে সপ্তম বেতন কমিশন নিয়ে কাজ চলছে। ইতিমধ্যে ওয়েবসাইট চালু করা হয়েছে। সেই সপ্তম বেতন কমিশনের তরফে কী কী সুপারিশ করা হবে, বেতন বৃদ্ধি কত হবে, নয়া পে স্কেল কী হবে, সেইসব নিয়ে রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক মহলে জোর চর্চা চলছে। তারইমধ্যে শিক্ষকদের বেতন এবং পে স্কেল কত করা উচিত, তা নিয়ে সপ্তম বেতন কমিশনের কাছে একগুচ্ছ প্রস্তাব পাঠানো হল শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের তরফে।

কমিশনের কাছে জমা দেওয়া সুপারিশপত্রে বিভিন্ন স্তরের শিক্ষকদের বেতনের জন্য কী কী সুপারিশ করা হল, তা জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী। কমিশনের কাছে প্রাথমিক স্কুলের শিক্ষক, গ্র্যাজুয়েট শিক্ষক এবং পোস্ট-গ্র্যাজুয়েট শিক্ষকদের বেতন স্কেলের জন্য যে যে সুপারিশ করা হয়েছে, তার একটা তালিকা পেশ। সেই বিষয়টি তাঁর বয়ানেই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
প্রাথমিক শিক্ষকদের জন্য PRT Pay Structure
প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি তৈরি করে। তাই প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামোকে অন্যান্য সর্বভারতীয় শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা প্রয়োজন।আমাদের সুপারিশ, প্রাথমিক শিক্ষকদের জন্য Central PRT-র সমতুল্য পে লেভেল-৬ বেঞ্চমার্ক গ্রহণ করা হোক।
বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী PRT-র Level-6-এর পে রেঞ্জ: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা।
পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সে এই কাঠামোর সমতুল্য বা তার চেয়ে উন্নত কাঠামো গ্রহণ করতে হবে।
গ্র্যাজুয়েট টিচারদের জন্য সর্বভারতীয় TGT Scale
স্নাতক স্তরের (গ্র্যাজুয়েট টিচার) বিদ্যালয়ের মাধ্যমিক স্তরে গুরুত্বপূর্ণ শিক্ষাদানের দায়িত্ব পালন করেন। তাঁদের যোগ্যতা, প্রশিক্ষণ, বিষয়ভিত্তিক জ্ঞান ও দায়িত্ব বিবেচনায় সর্বভারতীয় TGT Scale-কে (ট্রেনড গ্র্যাজুয়েট টিচার) বেঞ্চমার্ক হিসেবে গ্রহণ করা অত্যন্ত যুক্তিসঙ্গত। আমাদের সুস্পষ্ট দাবি, গ্র্যাজুয়েট টিচারদের জন্য TGT-র সমতুল্য Pay Level-7 নির্ধারণ করতে হবে।
বর্তমান সেন্ট্রাল সপ্তম বেতন কমিশন বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৭: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা।
পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সে Graduate Teacher/TGT-এর জন্য অন্তত সমমানের এন্ট্রি লেভেল নিশ্চিত করতে হবে।
পোস্ট-গ্র্যাজুয়েট টিচারদের জন্য PGT Scale
উচ্চমাধ্যমিক স্তরে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক হিসেবে PGT-দের দায়িত্ব ও যোগ্যতা আরও বেশি। আমাদের দাবি, পোস্ট-গ্র্যাজুয়েট টিতচা জন্য Central PGT-এর সমতুল্য Level-8 Pay Structure গ্রহণ করতে হবে।
বর্তমান সেন্ট্রাল বেঞ্চমার্ক অনুযায়ী লেভেল-৮: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা।
পশ্চিমবঙ্গের নতুন পে ম্যাট্রিক্সের PGT-র এন্ট্রি পে এই স্তরের সমতুল্য বা বেশি হতে হবে।
(বিশেষ দ্রষ্টব্য: এখানে যে যে সুপারিশ তুলে ধরা হয়েছে, তা সম্পূর্ণভাবে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারীর বয়ানে। তাঁর মঞ্চের তরফে সেই সুপারিশ পাঠানো হয়েছে কমিশনের কাছে। এই সুপারিশ হিন্দুস্তান টাইমস বাংলার তরফে করা হয়নি।)
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


