অন্নপূর্ণা যোজনার জন্য ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? প্রস্তুত হন, টাকা ঢুকবে...

Annapurna Yojana: রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সময় মহিলাদের জন্য যে সকল জনমুখী প্রকল্প এনেছিল তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা যোজনা। এই স্কিমে আবেদনকারী মহিলারা মাসে ৩ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন।

Published on: Aug 18, 2026, 11:51:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Annapurna Yojana: সোমবার থেকে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা ক্রেডিট হতে শুরু করেছে। অগাস্ট মাসের ৩ হাজার টাকা ঢুকছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই পর্যায়ে টাকা পাচ্ছেন ১ কোটি ৪৫ লক্ষ মহিলা। তাঁদের ধাপে ধাপে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে বলে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। যদিও এমন পরিস্থিতিতে বেজায় ফাঁপড়ে পড়েছেন একাংশ মহিলা। তাঁরা ১০ জুলাইয়ের পর অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন করেছেন। তাই তাঁদের এবার টাকা ঢুকছে না। এমন পরিস্থিতিতে তাঁদের প্রশ্ন, কবে ভেরিফিকেশন শেষ হবে? কবে টাকা পাবেন তাঁরা? এই প্রশ্নের স্পষ্ট উত্তর দিয়েছেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

অন্নপূর্ণা যোজনার জন্য ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? প্রস্তুত হন
অন্নপূর্ণা যোজনার জন্য ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন? প্রস্তুত হন

কেন দেরি হচ্ছে?

আসলে কয়েক দিন আগেই পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ১৭ অগাস্ট ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা। এই পর্যায়ে তাঁরা টাকা পাবেন, যাঁরা ১০ জুলাইয়ের আগে অবেদন করেছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছিলেন, ১০ জুলাইয়ের আগে যাঁরা আবেদন করেছেন, তাঁদের ভেরিফিকেশন শেষ হয়েছে। এরপর যাঁরা আবেদন করেছেন, তাঁদের যাচাই প্রক্রিয়া শেষ করা যায়নি। সেক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে। তারপরই ১০ জুলাইয়ের পরে আবেদনকারীরা টাকা পাবেন। তবে কবে এঁরা টাকা পাবেন, সেই নিয়ে খোলসা করে কিছু জানাননি। আর সেই কারণেই বিষয়টা নিয়ে চিন্তা বাড়ছে একাংশের মহিলাদের। তাঁদের মনে প্রশ্ন, ঠিক কবে ঢুকবে টাকা? যদিও এবার সেই উত্তরটাও দিয়ে গিয়েছে সরকার।

১০ জুলাইয়ের পর আবেদন করলে কবে মিলবে টাকা?

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের সচিব মৌমিতা গোদারা বসু। সেই সময় সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ১০ জুলাইয়ের পর আবেদনকারীদের পোর্টালে টাকা ঢুকবে কবে থেকে? তার উত্তর দিতে গিয়ে সচিব বলেন, 'আমাদের লক্ষ্যই হল এই প্রকল্পে বেশি সংখ্যক মহিলাদের অন্তর্ভুক্তি। আবেদন যাঁরা করেন তাঁর ফর্ম প্রথমে অনুসন্ধান (এনকোয়ারি) হয়, এরপর যাচাই (ভেরিফিকেশন) ও তারপর অ্যাপরুভ হয়। এই পদ্ধতি এখনও চলছে। এটি শেষ হওয়ার পর সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে তাঁরা টাকা পাবেন।'

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার সময় মহিলাদের জন্য যে সকল জনমুখী প্রকল্প এনেছিল তার মধ্যে অন্যতম হল অন্নপূর্ণা যোজনা। এই স্কিমে আবেদনকারী মহিলারা মাসে ৩ হাজার টাকা করে সরকারের পক্ষ থেকে পেয়ে থাকেন। ইতিমধ্যে অন্নপূর্ণার তিন পাতার ফর্ম পূরণ করে ফেলেছেন আবেদনকারীরা। গত ১০ জুলাই পর্যন্ত যত আবেদন জমা পড়েছে, তার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন। তবে অনেকেই রয়েছেন, যাঁরা ১০ জুলাইয়ের পর আবেদন করেছেন। তাঁদের জন্যই এবার বার্তা এল সরকারের পক্ষ থেকে। তবে ভেরিফিকেশনে ইতিমধ্যে ১৭ লক্ষের মতো আবেদনকারীর নাম বাদ গিয়েছেন। তবে তাঁদের জন্যও সরকার সুযোগের ব্যবস্থা রেখেছে।