'আয়ুষ্মান ভারত' প্রকল্পে বাজিমাত! ইতিহাসের পাতায় নাম তুললেন বাঁকুড়ার যুবক, মুখ্যমন্ত্রীর...

Ayushman Bharat: পশ্চিমবঙ্গে 'আয়ুষ্মান ভারত' চালু হওয়ার পর প্রথম রোগী হিসেবে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বাঁকুড়া জেলার কোতুলপুরের যুবক শুভদীপ হালদার। আর সেই কারণেই এবার তাঁর নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে।

Published on: Aug 17, 2026, 14:59:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Ayushman Bharat: রাজ্যে এক নতুন স্বাস্থ্য অধ্যায়ের সূচনা করে আনুষ্ঠানিকভাবে চালু হল ‘আয়ুষ্মান ভারত-প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা’ (AB-PMJAY)। ১৬ অগস্ট 'আয়ুষ্মান ভারত' (Ayushman Diwas) উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ঘোষণা করেন, নতুন এই ব্যবস্থার ফলে পশ্চিমবঙ্গের প্রায় ১ কোটি ৪৩ লক্ষ পরিবার অর্থাৎ ৬ কোটি মানুষ প্রতি বছর ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার আওতায় এলেন (Ayushman Bharat)। আর তার কয়েক ঘণ্টার মধ্যেই হল এই প্রকল্পের বাস্তবায়ন।

ইতিহাসের পাতায় নাম তুললেন বাঁকুড়ার যুবক (সৌজন্যে টুইটার)
ইতিহাসের পাতায় নাম তুললেন বাঁকুড়ার যুবক (সৌজন্যে টুইটার)

পশ্চিমবঙ্গে 'আয়ুষ্মান ভারত' চালু হওয়ার পর প্রথম রোগী হিসেবে এই প্রকল্পের সুবিধা পেয়েছেন বাঁকুড়া জেলার কোতুলপুরের যুবক শুভদীপ হালদার। আর সেই কারণেই এবার তাঁর নাম উঠে এসেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে। কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শুভদীপ। সেখানেই তাঁর চিকিৎসার জন্য প্রথমবার আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা ব্যবহার করা হয়। এই ঘটনাকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সফলভাবে প্রয়োগ শুরু হয়েছে। আর সেই প্রয়োগের প্রথম রোগীই বাঁকুড়ার শুভদীপ হালদার। তাই শুভদীপের নামটি তাঁর এক্স-এ বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, কোনও সাধারণ রাজনৈতিক পোস্টে নয়, একটি সরকারি স্বাস্থ্য প্রকল্পের প্রথম সুবিধাভোগী হিসেবে বাঁকুড়ার এই যুবকের নাম সামনে এসেছে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন শুভদীপ হালদার। তাঁকে কোতুলপুরের মেডিকেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পাশাপাশি পরিবারের আর্থিক বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় তাঁর চিকিৎসার জন্য স্বাস্থ্য দফতরে আবেদন করে। স্বাস্থ্য দফতর থেকে অনুমতি মিলতেই ওই প্রকল্পে শুরু হয় তাঁর চিকিৎসা। হাসপাতালেই আয়ুষ্মান ভারত প্রকল্পে তাঁর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়। ফলে পশ্চিমবঙ্গে প্রকল্পটি চালু হওয়ার পর প্রথম রোগী হিসেবে শুভদীপের নাম নথিভুক্ত হয়। বর্তমানে অনেকটাই সুস্থ আয়ুষ্মান যোজনার প্রথম উপভোক্তা। অসুস্থ শুভদীপ হালদার জানান, তিনি গরিব ঘরের মানুষ আর্থিক সমস্যা রয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ্মান কার্ডে তিনি সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন। হাসপাতাল থেকেও গুরুত্ব- সহকারে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। সরকারের এই আয়ুষ্মান কার্ডে ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন তিনি। শুভদীপ ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বাস্থ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে পশ্চিমবঙ্গে এই যোজনা চালু করার জন্য।

এই ঘটনার গুরুত্ব শুধু শুভদীপের চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়। একটি নতুন স্বাস্থ্য প্রকল্প চালু হওয়ার পর বাস্তবে প্রথম যে রোগী তার সুবিধা পেলেন, সেই রোগীই বাঁকুড়ার। তাই কোতুলপুরের শুভদীপ হালদারের নাম এখন রাজ্যের স্বাস্থ্য পরিষেবার একটি গুরুত্বপূর্ণ ঘটনার সঙ্গে জড়িয়ে গেল। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে জায়গা পেয়েছে বাঁকুড়ার এই যুবকের নাম। তাঁর চিকিৎসার ছবি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পে রেজিস্ট্রেশনের তথ্যও এক্স-এ তুলে ধরা হয়েছে। ফলে জেলার একটি হাসপাতালের ঘটনা এখন রাজ্য তথা দেশের স্বাস্থ্য পরিষেবার আলোচনায় উঠে এসেছে।