Abhishek Banerjee update: মিন্টো পার্কের হাসপাতালে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হল,ITU-তে ভর্তি অভিষেক, মুখ খুললেন কুণাল
শোভন চট্টোপাধ্যায় মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে জানান, ‘ওঁর (অভিষেকের) মাথায় একটু চোট আছে। বিভিন্ন জায়গায় চোট আছে। ও বলছে গা বমি ভাব আছে।'
সোনারপুরে মারধর থেকে ডিম ছোঁড়া কাণ্ডের পর আহত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে শহরের এক তাবড় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে ‘ট্রিটমেন্ট হচ্ছে না’ বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাতেই শিফ্ট করা হয় মিন্টো পার্কের কাছে এক বেসরকারি হাসপাতালে। সেখানে তিনি আইটিইউতে ভর্তি রয়েছেন। সেখানে তাঁকে স্ট্রেচারে শুইয়ে নিয়ে যাওয়া হয়।

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে আসার আগে, অভিষেককে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে পৌঁছে ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি জানান,ওই হাসপাতালে ‘ট্রিটমেন্ট হচ্ছে না’। আর সেই দাবি সামনে রেখেই তাঁরা জানান, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শিফ্ট করা হচ্ছে অন্য হাসপাতালে। পরে মিন্টো পার্কের কাছে যে বেসরকারি হাসপাতালে অভিষেককে ভর্তি করা হয়েছে, সেই হাসপাতালের বাইরে দাঁড়িয়ে কুণাল ঘোষ বলেন, ওই হাসপাতালের আইটিইউ-তে ভর্তি করানো হয়েছে অভিষেককে। কিন্তু এই হাসপাতালের উপরেও চাপ তৈরির চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এর আগে, শোভন চট্টোপাধ্যায় মিন্টো পার্কের হাসপাতালের বাইরে দাঁড়িয়ে জানান, ‘ওঁর (অভিষেকের) মাথায় একটু চোট আছে। বিভিন্ন জায়গায় চোট আছে। ও বলছে গা বমি ভাব আছে। চিকিৎসা হলে, চিকিৎসকেরা এ বিষয়ে সঠিক ভাবে বলতে পারবেন।’
এদিকে, রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসে কুণাল ঘোষ বলেন, ‘প্রাণঘাতী আক্রমণ করা হয়েছে। কার্যত খুন করার চেষ্টা হচ্ছিল। কেন পুলিশ ছিল না? কার নির্দেশে পুলিশ ছিল না?’ এছাড়াও তিনি বলেন, অভিষেকের ওপর এই হামলার পরবর্তী কর্মসূচি কী হবে, তা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে, সোনারপুরে আক্রান্ত তৃণমূল সমর্থকরে বাড়িতে দেখা করতে যান অভিষেক। একটা জায়গার পর চারচাকা গাড়ি ছেড়ে তিনি বাইকে উঠে সেখানে যেতে উদ্যোগ নেন। তখনই তাঁর ওপর আক্রমণ হয়। তাঁকে হেলমেট পরতে হয়। তারপরও দেখা যায়, অভিষেককে টার্গেট করে আছড়ে পড়ছে ডিম, তাঁর জামা ছেঁড়া হয়। মারধর করা হয়েছে বলে অভিযোগ। পরে ওই তৃণমূল সমর্থকের বাড়ি থেকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেককে বের করে নিয়ে যায়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


