Abhishek Banerjee: 'অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশি করতে হবে', হোয়াটসঅ্যাপে গেছে নির্দেশ!
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, তাঁর এবং তাঁর স্ত্রী রুজিরার গাড়িতে তল্লাশির জন্য এক নির্বাচনী পর্যবেক্ষক নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়েছেন।
Abhishek Banerjee: নির্বাচনের সময় রাজনৈতিক দলের নেতাদের গাড়ি বা হেলিকপ্টারে পরীক্ষা চালায় নির্বাচন কমিশন। তবে এই নিয়ে এবার সরব তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন, তাঁর এবং তাঁর স্ত্রী রুজিরার গাড়িতে তল্লাশির জন্য এক নির্বাচনী পর্যবেক্ষক নাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ পাঠিয়েছেন। এই পপ্রেক্ষিতে আইনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, তৃণমূল নেতাদের গাড়িতে তল্লাশি চালানো হলে বিজেপি নেতাদের কেন ছাড় দেওয়া হবে।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 'একজন পর্যবেক্ষক হোয়াটসঅ্যাপে নির্দেশ দিয়েছেন যে আমার এবং আমার স্ত্রীর গাড়ি তল্লাশি করতে হবে। বেশ তো, করুন। কিন্তু বিজেপি নেতাদের ক্ষেত্রে কী নিয়ম? তাঁদের গাড়ি কেন চেক করা হচ্ছে না? এর বিরুদ্ধে তৃণমূল আইনি পথে হাঁটবে।' সেই হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে এনেছে তৃণমূল কংগ্রেস। যদিও এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি হিন্দুস্তান টাইমস বাংলার তরফে। শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সি নয়, অভিষেকের নিশানায় ছিল নির্বাচন কমিশন এবং বিচারবিভাগের একাংশের দিকেও।
এদিকে আইপ্যাক ডিরেক্টর বিনেশ চন্ডেলের গ্রেফতারি নিয়েও সরব অভিষেক। বিনেশের নাম না করে অভিষেক বলেন, 'বিজেপি এজেন্সি দিয়ে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু তারা জানে না, এই ধরনের আক্রমণ আমাদের আরও শক্তিশালী করবে। যত আমাদের ওপর আঘাত আসবে, তৃণমূল তত বেশি শক্তি নিয়ে ঘুরে দাঁড়াবে। বিজেপি এজেন্সি দিয়ে ভোট করাতে চাইছে, কিন্তু মানুষ ঠিক করে নিয়েছেন কী করতে হবে।' এরপর অভিষেক আরও বলেন, 'বাঙালিরা ব্রিটিশদের সামনে মাথা নত করিনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে? গুজরাতের গুন্ডা আমাদের ভয় দেখাবে?'
এদিকে দলীয় কর্মীদের উদ্দেশ্যে অভিষেক বলেন, 'আমাদের দলে এখনও অনেকের মতানৈক্য,ইগো কাজ করছে। এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। যদি কোথাও খামতি থাকে পরে হা হুতাশের জায়গা থাকবে না। গোষ্ঠী দ্বন্দ্ব থাকলে আগামী ১৫ দিন বিরত থাকুন। বিভেদ ভুলে যাওয়ার সময় এসেছে। আগামী ১৫ দিন সব ইগো দূরে সরিয়ে একজোট হয়ে লড়াই করুন। আমার নির্বাচন নয় তাই আমি খটবো না এটা হবে না। যে সার্ভেগুলো বেরিয়েছে তাতে সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন। তাই বলে আত্মতুষ্টি র জায়গা নেই। পুরোনো নতুন সবাই কে নামান। পুরোনোদের যোগ্য সম্মান দিন। প্রচারে নিন। মতবিরোধ বা মতানৈক্য যেন না হয়।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


