Abhishek Banerjee: ভবানীপুর থানা থেকে ৪ ঘণ্টারও বেশি সময় পর বেরিয়ে অভিষেক বললেন, ‘যা জানতে চেয়েছে..’

থানা থেকে বেরিয়ে কী বললেন অভিষেক?

Published on: Nov 14, 2026, 18:31:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। আর সেই ঘটনা ঘিরে এদিন ভবানীপুর পুলিশ স্টেশনে তলব করা হয়। সেখানে ৪ ঘণ্টারও বেশি সময় ধরে হাজিরার পর বের হন অভিষেক। বেরিয়ে অভিষেক নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ান। এছাড়াও তাঁর জেরা নিয়েও মুখ খোলেন তৃণমূলের ডায়মন্ডহারবারের সাংসদ।

গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ, ভবানীপুর থানায় হাজির অভিষেক! (ANI Video Grab)
গুজরাটি সম্প্রদায়ের ভাবাবেগে আঘাতের অভিযোগ, ভবানীপুর থানায় হাজির অভিষেক! (ANI Video Grab)

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, ‘পাঁচ বছরে বিরোধী দলনেতা, যাঁকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছিল, তাঁকে তো একবার পুলিশ ডাকেনি। তাঁকে হাই কোর্ট রক্ষাকবচ দিয়ে রেখেছে।'

উল্লেখ্য, সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। সেখানে তিনি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘বাংলাবিরোধী গুজরাতি গ্যাংয়ের হাতের পুতুল’ বলে মন্তব্য করেন। ‘গুজরাতি গ্যাং’ মন্তব্য ঘিরে গুজরাতি সম্প্রদায়কে নিয়ে অভিষেকের এই মন্তব্যে আপত্তি তুলে থানায় অভিযোগ দায়ের করেছিলেন ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস। তার জেরেই ভবানীপুর পুলিশ স্টেশনে তলব করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য, অভিষেকের পোস্ট ঘিরে অভিযোগ ছিল, তাঁর মন্তব্য থেকে অশান্তি তৈরি হতে পারত। এই অভিযোগকে অনুমান বলে উড়িয়ে দিয়েছেন অভিষেক।

৪ ঘণ্টার বেশি সময় পর ভবানীপুর পুলিশ স্টেশন থেকে বের হয়ে অভিষেক বলেন, ‘আমি সব সময় তদন্তে সহযোগিতা করে এসেছি। পালিয়ে তো যাইনি। আমি দেশের আইনকে সম্মান করি। যত বার ডেকেছে হাজিরা দিয়েছি।’ একই সঙ্গে অভিষেক বলেন, ‘আমার যতটা সামর্থ্য রয়েছে আমি সহযোগিতা করেছি। যা জানতে চেয়েছে উত্তর দিয়েছি।’ বিজেপির বিরুদ্ধে সরব হয়ে অভিষেক বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলছি বিজেপি বাংলা বিরোধী। বিজেপি নেতাদের মিছিল থেকে শ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে।’ উল্লেখ্য, এর আগে, শনিবার বেলা ১২টা ১৯ মিনিট নাগাদ তিনি থানায় পৌঁছোন। থানা থেকে বার হন বিকেল ৪টে ৩৪ মিনিট নাগাদ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More