Abhishek Banerjee: পুরসভার নোটিসকে চ্যালেঞ্জ! বাড়ি-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ অভিষেকের বাবা,মা
হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ, বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা।
এদিনও ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় সিআইডি। এর আগে, সই জাল কাণ্ডে অভিষেককে আজই তলব করেছিল সিআইডি। অন্যদিকে, কলকাতার ২৯-সি, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা।

এর আগে, অবৈধ নির্মাণ সংক্রান্ত এক নোটিস পাঠিয়েছে পুরসভা। অন্যদিকে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িটি বৈধ, বলে দাবি করে হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা। এর আগে, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানান, কোনও বেআইনি কাজকে রেয়াত করবে না তাঁর সরকার। সদ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একাধিক ঠিকানায় পুরসভার তরফে নোটিস দেওয়া হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা, মা।
জানা যাচ্ছে, আগামী বুধবার হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা। এর আগে, কলকাতা পুরসভার পাঠানো নোটিস নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,' পুরসভাকে জিজ্ঞেস করুন। নোটিস যারা দিয়েছে...যারা বেছে বেছে মিডিয়ার কাছে এগুলো লিক করছে... একটা নোটিস লাগিয়ে চলে গেলাম যে এই অংশটা অবৈধ!'
এদিকে, আজ সোমবার ফের একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পৌঁছয় সিআইডি। সই-জাল বিতর্কে ভবানীভবনে অভিষেকের হাজিরা দেওয়ার কথা থাকলেও, তিনি অসুস্থতার কথা জানিয়ে হাজিরা দেননি। বিকেলেই কালীঘাট রোডের বাড়িতে হাজির হয় সিআইডি টিম। দীর্ঘ সময় অপেক্ষা করার পরে ভিতর থেকে এক কর্মী বেরিয়ে আসেন।
প্রসঙ্গত, সোনারপুরে সদ্য এক দলীয় কর্মসূচিতে গিয়ে হামলার শিকার হন অভিষেক। এলাকায় তাঁকে ডিম ছোড়া হয়। তাঁর পোশাক ছিঁড়ে দেওয়া হয়। এছাড়াও তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। সেই দিন কেন্দ্রীয় বাহিনী গিয়ে অভিষেককে ওই জায়গা থেকে বের করে আনে। পরে শহরে বাইপাসের ধারের এক হাসপাতালে ভর্তি করাতে নিয়ে যাওয়া হয় অভিষেককে। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। পরে তাঁকে মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে গেলে, আইটিইউতে ভর্তি করা হলেও, পরে ছেড়ে দেওয়া হয়। ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


