প্রার্থী না হয়েও গণনাকেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বের করে দেওয়ার নির্দেশ নির্বাচন কমিশনের

হেস্টিংসের ভোটগণনা কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রার্থী না হওয়া সত্ত্বেও কেন তিনি সেখানে গেছেন, এই প্রশ্ন তুলে অভিষেককে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Published on: May 4, 2026, 17:14:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হেস্টিংসের ভোটগণনা কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে প্রার্থী না হওয়া সত্ত্বেও কেন তিনি সেখানে গেছেন, এই প্রশ্ন তুলে অভিষেককে গণনাকেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এর আগে নিজের গণনাকেন্দ্রে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীও সেখানে ছিলেন। দুই প্রার্থীরই মোবাইল জমা দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন।

প্রার্থী না হয়েও গণনাকেন্দ্রে অভিষেক, বের করে দেওয়ার নির্দেশ কমিশনের (PTI)
প্রার্থী না হয়েও গণনাকেন্দ্রে অভিষেক, বের করে দেওয়ার নির্দেশ কমিশনের (PTI)

এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ নির্বাচন কমিশনের। অশান্তির আশঙ্কায় এই পদক্ষেপ করা হয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে। এমনিতেই দুটি জায়গাতেই পুলিশের কড়া নিরাপত্তা থাকে। এরই সঙ্গে নিরাপত্তা বাড়ানো হল। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দাবি করেন, বিজেপি নাকি নির্বাচন কমিশনের সঙ্গে মিলে গণনায় কারচুপি করছেন। বিদায়ী মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন যে ইচ্ছাকৃতভাবে ঢিমেতালে গণনা করছে নির্বাচন কমিশন। তৃণমূল সুপ্রিমো স্পষ্ট ভাষায় জানান যে গণনার প্রাথমিক পর্যায়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হতে পারে। তাঁর কথায়, ‘প্রথম ২-৩ রাউন্ডে আমি কাল থেকেই বলছি ওদেরগুলো (বিজেপি) আগে দেখাবে। আমাদেরগুলো পরে দেখাবে। এটা দেখে ভয় পেয়ে বা হতাশ হয়ে কেন্দ্র ছেড়ে চলে আসবেন না।’

গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল নেত্রী সরাসরি আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের একাংশের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন, রাজ্যের প্রায় ১০০টি জায়গায় গণনা প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে বন্ধ করে রাখা হয়েছে। কল্যাণীর উদাহরণ টেনে তিনি বলেন, ‘কল্যাণীতে সাতটি মেশিনে গরমিল ধরা পড়েছে। যেখানে ভোটের সংখ্যার কোনও মিল নেই।’ সেই রেশ ধরে দলের কর্মী এবং কাউন্টিং এজেন্টদের বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি আমাদের সব কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলব, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। তিন-চার রাউন্ড কাউন্ট হলেও এটা ১৪-১৮ রাউন্ড কাউন্ট হয়। তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। আপনারা কেউ ভয় পাবেন না। নিশ্চিতে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাব।'

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More