পড়শি দেশে পালাতে গিয়ে সীমান্তে ধরা পড়লেন তৃণমূল নেতা, মাথার ওপর ঝুলছে বহু মামলা

পড়শি দেশে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ওই এলাকায় বিজেপি প্রার্থী শংকর অধিকারীর গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল। 

Published on: May 12, 2026 2:18 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে পালাবদলের পরে বহু তৃণমূল কংগ্রেস নেতা-কর্মী বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আবার মাথার ওপর মামলা ঝুলতে থাকা কিছু তৃণমূল নেতা আবার লুকিয়ে বেড়াচ্ছেন। তাঁদেরই মধ্যে একজন ছিলেন চোপড়ার দাপুটে তৃণমূল নেতা গোপাল ভৌমিক। এহেন গোপালকে পড়শি দেশে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, নেপালে পালানোর চেষ্টা করছিলেন গোপাল ভৌমিক।

পড়শি দেশে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে।
পড়শি দেশে পালানোর পথে গ্রেফতার করা হয়েছে তৃণমূল নেতাকে।

ধৃত এই গোপাল ভৌমিক পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী বলে জানা গিয়েছে। চোপড়া ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য তিনি। স্থানীয়দের অভিযোগ, সভাপতি স্ত্রী হলেও দফতরে স্ত্রীর পরিবর্তে গোপাল ভৌমিক নিজেই বসতেন এবং প্রশাসনিক নানা কাজে প্রভাব খাটাতেন। এদিকে বিরোধীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এলাকায় ঘটে আসা বিভিন্ন অবৈধ কাজকর্মের সঙ্গে গোপাল ভৌমিকের নাম জড়িয়েছিল। এরই সঙ্গে পাশাপাশি এলাকার চা বাগানগুলিতে শ্রমিক শোষণেরও অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে এর আগে তৃণমূল শাসনে প্রশাসন কোনও পদক্ষেপ করেনি তাঁর বিরুদ্ধে। তবে এবার পালাবদল হতেই পুলিশের কর্মপদ্ধতি বদল হয়েছে। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল ওই এলাকায় বিজেপি প্রার্থী শংকর অধিকারীর গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনাতেও তাঁর নাম জড়িয়েছিল।

এই আবহে ভোটের ফলাফল প্রকাশিত হতেই গা ঢাকা দিয়েছিলেন তৃণমূলের গোপাল ভৌমিক। উল্লেখ্য, পুলিশকে দুষ্কৃতীদের ধরতে নির্দেশ দিয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। এই আবহে গোপাল ভৌমিককে গত কয়েকদিন ধরেই খুঁজছিল পুলিশ। শেষ পর্যন্ত মোবাইলের লোকেশন ট্র্যাক করে সোমবার নেপাল সীমান্ত এলাকা থেকে ধরা হয় তাঁকে। পরে বিকেলে তাঁকে চোপড়া থানায় নিয়ে আসা হয়।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More