WB Trains and Rail Project: বাংলার সব ডিভিশনেই এসি লোকাল ট্রেন আসছে? মুখ খুলল রেল, রানাঘাটে আন্ডারপাস হবে?

বাংলার প্রতিটি ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করার দাবি তোলা হয়। সেইসঙ্গে রানাঘাট আন্ডারপাস এবং চূর্ণী নদীর উপরে ফুট ওভারব্রিজ নিয়েও পূর্ব রেলের তরফে মুখ খোলা হয়েছে। শান্তিপুর-নবদ্বীপ ঘাট লাইনের কী হচ্ছে?

Published on: Jan 23, 2026, 18:29:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

হাওড়া ডিভিশনেও কি এবার এসি লোকাল ট্রেন চালু হতে চলেছে? সেই বিষয়টি নিয়ে মুখ খুলল পূর্ব রেলওয়ে। ইতিমধ্যে শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ এসি লোকাল ট্রেন চালু হলেও হাওড়ার কপালে জোটেনি। সেই বিষয়টি নিয়ে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার প্রস্তাব দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই রেলের তরফে জবাব দেওয়া হয়েছে। সেইসঙ্গে রানাঘাট আন্ডারপাস এবং চূর্ণী নদীর উপরে ফুট ওভারব্রিজ নিয়েও রেলের তরফে মুখ খোলা হয়েছে বলে জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ।

বাংলার প্রতিটি ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করার দাবি তোলা হয়। (ফাইল ছবি, সৌজন্যে Indian Railways)
বাংলার প্রতিটি ডিভিশনে এসি লোকাল ট্রেন চালু করার দাবি তোলা হয়। (ফাইল ছবি, সৌজন্যে Indian Railways)

শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত লাইনের কী অবস্থা?

শুক্রবার সাংসদ জানিয়েছেন, রানাঘাট-বনগাঁ শাখায় ডবল লাইনের বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে যে গত ৬ অক্টোবরই সেই প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। পড়ে গিয়েছে সবুজ সংকেত। দ্রুত কাজ শুরু হয়ে যাবে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে। আবার শান্তিপুর থেকে নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেনের সংখ্যা বৃদ্ধির বিষয়ে রেলের তরফে জানানো হয়েছে যে ১৭ নভেম্বর চালু হয়ে গিয়েছে তিন জোড়া কৃষ্ণনগর সিটি-আমঘাটা লোকাল ট্রেন। আর শান্তিপুর থেকে নবদ্বীপ পর্যন্ত লাইনের কাজের ক্ষেত্রে যে যে সমস্যা আছে, তা সমাধানের চেষ্টা করা হচ্ছে।

বাংলার সব ডিভিশনেই এসি লোকাল ট্রেন আসছে?

আবার প্রতিটি ডিভিশনে এসি লোকাল ট্রেন চালুর যে দাবি তোলেন জগন্নাথ, তা নিয়ে অবশ্য স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। শিয়ালদায় একগুচ্ছ এসি লোকাল ট্রেন চালু হলেও হাওড়া ডিভিশনের কপালে একটাও জোটেনি। সেই আবহে রেলের তরফে শুধুমাত্র জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে শিয়ালদা ডিভিশনে ইতিমধ্যে ১০টি এসি লোকাল ট্রেন চালু করা হয়েছে। অন্যদিকে রানাঘাট স্টেশনে আন্ডারপাস নির্মাণের বিষয়ে তরফে রেলের আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন রানাঘাটের বিজেপি সাংসদ।

চূর্ণী নদীর উপরে ফুট ওভারব্রিজ নির্মাণ করবে রেল?

তবে কালীনারায়ণপুর স্টেশন সংলগ্নে চূর্ণী নদীর উপরে ফুট ওভারব্রিজ নির্মাণের যে দাবি তোলা হয়েছিল, তাতে খুব একটা আশা জোগাতে পারেনি রেল। বিজেপি সাংসদ জানিয়েছেন, রেলের তরফে বলা হয়েছে যে এরকম ক্ষেত্রে ব্রিজ নির্মাণের বিষয়টি তাদের হাতে নেই। নদীর উপরে ফুট ওভারব্রিজ বিষয়টি রেলের আওতাধীন বলে জানানো হয়েছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More