Baranagar Murder case Update: বরানগরের ফ্ল্যাটে তরুণী খুনে অভিযুক্ত ধর্মবীর ধৃত দিল্লি থেকে! কে সে?

ধর্মবীরের সঙ্গে যে অঞ্জলির চেনাপরিচিতি ছিল, তাও জানা যাচ্ছে।

Published on: Nov 13, 2026, 11:35:40 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বরানগরের ফ্ল্যাটে তরুণীর রহস্যজনক মৃত্যু ঘিরে অভিযোগের নিশানায় থাকা ধর্মবীরকে দিল্লি থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবারই তাঁকে ট্রানজ়িট রিমান্ডে দিল্লি থেকে নিয়ে আসা হতে পারে। জানা যাচ্ছে, দিল্লির আনন্দ বিহার স্টেশন থেকে ধর্মবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

বরানগরের ফ্ল্যাটে তরুণী খুনে অভিযুক্ত ধর্মবীর ধৃত দিল্লি থেকে! কে সে?(প্রতীকী ছবি)
বরানগরের ফ্ল্যাটে তরুণী খুনে অভিযুক্ত ধর্মবীর ধৃত দিল্লি থেকে! কে সে?(প্রতীকী ছবি)

প্রশ্ন আসতেই পারে যে, কে এই ধর্মবীর? বরানগরে তরুণী খুনের সঙ্গে ধর্মবীর কেন সন্দেহের কেন্দ্রে? জানা যাচ্ছে, বরানগরের ফ্ল্যাটে মৃতা তরুণী অঞ্জলি সাউয়ের বরাহনগরের ফ্ল্যাটে আনাগোনা ছিল ধর্মবীরের। অঞ্জলির বাবা বলছেন ধর্মবীর অঞ্জলিকে বোন বলে সম্বোধন করত। ধর্মবীরের সঙ্গে যে অঞ্জলির চেনাপরিচিতি ছিল, তাও জানা যাচ্ছে। ১০ নভেম্বর অঞ্জলি খুনের পর ধর্মবীর এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। পাবজি খেলার সূত্রেই দু’জনের আলাপ হয় বলে জানান অঞ্জলির বাবা। এছাড়াও অঞ্জলির বাবার দাবি, লখনউয়ের আশপাশের কোথাও একটা বাড়ি ধর্মবীরের। ‘নিক রাজপুত’ নাম নিয়ে যে যুবক অঞ্জলির সঙ্গে পাবজি খেলতেন, সেই যুবকই এই ধর্মবীর কি না, তা নিয়ে রয়েছে সন্দেহ। প্রশ্ন উঠছে, পাবজি খেলাকে কেন্দ্র করে অঞ্জলি এবং ধর্মবীরের মধ্যে কি কোনও বিবাদ হয়? তার জেরেই কি অঞ্জলিকে খুন করে পালিয়ে যায় ওই যুবক ধর্মবীর? উল্লেখ্য, যখন অঞ্জলির দেহ উদ্ধার হয়, তখন দেখা যায়, তাঁর বহু মূল্যবান সামগ্রী গায়েব। এদিকে, বার বার ফোনটি সুইচ অন ও অফ করে অবস্থান বদল করছিলেন ধর্মবীর। তদন্তকারীদের বিভ্রান্ত করতেই সে এই কৌশল নিয়েছিলেন বলে অনুমান। তবে অঞ্জলি খুনে তার যোগ কীভাবে, বা অঞ্জলির সঙ্গে তার সম্পর্ক কী, তা নিয়ে রয়েছে প্রশ্ন। ধর্মবীরের জেরা থেকে সেই প্রশ্নের উত্তর উঠে আসে কি না, সেদিকে তাকিয়ে সকলে।

প্রাথমিকভাবে এই খুনকে আত্মহত্যা বলে মনে হলেও, পরবর্তীতে অঞ্জলির মূল্যবান সামগ্রী গায়েব হতেই প্রশ্ন উঠতে থাকে। তা ছাড়াও যে প্রশ্নটি আরও ঘুরপাক খাচ্ছে, তা হল, পাবজি খেলতে গিয়ে কেন হত্যা পর্যন্ত গড়াবে বিষয়টি! প্রসঙ্গত, যে খেলা, পাবজি নিয়ে এই বিস্তর আলোচনা সেই গেমটি চিনের সংস্থার হাতে নির্মিত। খেলার নির্মাণকারী সংস্থার সঙ্গে চিনের যোগ থাকায় ২০২০ সালে পাবজি নিষিদ্ধ হয় ভারতে। তবে চিনা সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২২ সালে নতুন নামে ফের ভারতে ফেরে পাবজি।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More