Goenka on Bengal BJP win:‘শিল্প জগতের আস্থা..’, বঙ্গে বিজেপির আসার ইঙ্গিত ঘিরে কোন বার্তা সঞ্জীব গোয়েঙ্কার?
Sanjiv Goenka On BJP win in West Bengal:সাক্ষাৎকারে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘শহর ও রাজ্যের উন্নয়নের প্রতি আমার একটি গভীর আবেগ জড়িত আছে। এর রূপান্তর বা উন্নয়নে আমি আমার নিজের ক্ষুদ্র ভূমিকা পালন করতে আগ্রহী।'
BJP win in West Bengal: ২০২৬ বিধানসভা ভোটে অন্যতম বড় ইস্যু ছিল চাকরি। আর চাকরি বা কর্মসংস্থান মানেই রাজ্যে বিনিয়োগ বা ব্যবসার প্রসার একটি বড় দিক। এদিকে, ৪ মে, ২০২৬ সালে ভোট গণনার দিন বেলা গড়াতেই দেখা যায় সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পার করে গিয়েছে বিজেপি। ফলত, রাজ্যে এবার বিজেপি সরকার আসতে চলেছে বলেই ট্রেন্ড।

রাজ্যে ভোট গণনায় বিজেপি সরকার আসার ইঙ্গিত স্পষ্ট হতেই এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ‘শহর ও রাজ্যের উন্নয়নের প্রতি আমার একটি গভীর আবেগ জড়িত আছে। এর রূপান্তর বা উন্নয়নে আমি আমার নিজের ক্ষুদ্র ভূমিকা পালন করতে আগ্রহী। (বিজেপির কাছ থেকে) অনেক প্রত্যাশা রয়েছে, এবং আমি মনে করি শিল্পের আস্থা ফিরিয়ে আনাটা ভালো দিক হবে।’ রাজ্যের ইন্ডাস্ট্রিতে ভালো নিপুণ দক্ষ কর্মী, এবং কলকাতায় বিনিয়োগ আনার বিষয়ে জোর দিচ্ছেন সঞ্জীব গোয়েঙ্কা। সাক্ষাৎকারে তিনি বলেন, 'আমরা চাই মানুষ এই রাজ্যে এসে বিনিয়োগ করুক এবং সুখে বসবাস করুক। তার জন্য প্রয়োজন নীতির ধারাবাহিকতা, শুধু ঘোষণা করেই তা প্রত্যাহার করে নিলেই চলবে না।'
উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যেই রাজ্যে ২০০ আসন পার করে গিয়েছে। ম্যাজিক ফিগার পার কের কার্যত একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে গিয়েছে বিজেপি। ফলত মনে করা হচ্ছে, গেরুয়া শিবিরই এবার বাংলা দখল করবে। তবে এখনও পর্যন্ত সব কেন্দ্রের ফলাফল প্রকাশ হয়নি। ফলত অপেক্ষা সেদিকেই।
এদিকে, হাইভোল্টেজ ভোটের ভরকেন্দ্র হিসাবে পরিচিতি ইতিমধ্যেই পেয়েছে ভবানীপুর। এই ভবানীপুর কেন্দ্রে গণনার শেষবেলায় ব্যাপক মারপিট শুরু হয়েছে বলে খবর। আপাতত, বিকেল নাগাদ খবর, স্তব্ধ হয়ে গিয়েছে গণনা। শুভেন্দু অধিকারীর এজেন্টের অভিযোগ, তৃণমূলের তরফে মারপিট করা হচ্ছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, ভবানীপুরে গণনায় কারচুপির চেষ্টা করছে নির্বাচন কমিশন। তাই গণনা বন্ধ করে রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের দিনের শেষবেলাতেও বেশ তপ্ত রয়েছে শহর কলকাতা।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


