Robiul Chaudhury: রেজিনগরে বড় টুইস্ট! শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রবিউল, মনোনয়ন তুলছেন না

রেজিনগর নিয়ে ইউটার্ন রবিউলের।

Published on: Sep 19, 2026, 13:24:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার বেলার দিকে আভাস দিয়েছিলেন তিনি রেজিনগরের উপনির্বাচন থেকে সরে যাচ্ছেন বলে। বেলা গড়াতেই রেজিনগর কেন্দ্রের উপনির্বাচনে মমতা শিবিরের প্রার্থী রবিউল ঘুরে দাঁড়ালেন। রবিউল, দুপুর নাগাদ জানিয়েছেন তিনি প্রার্থী পদের মনোনয়ন তুলে নিচ্ছেন না। ফলত, রেজিনগরে উপনির্বাচনের মহারণে মমতা শিবিরের তরফে প্রার্থী রয়েছেন। এই ঘটনা ঘিরে ফের একবার টানাটান উত্তেজনার মধ্যে রেজিনগরের ভোট।

রেজিনগরে বড় টুইস্ট! শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রবিউল, মনোনয়ন তুলছেন না
রেজিনগরে বড় টুইস্ট! শেষ মুহূর্তে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন রবিউল, মনোনয়ন তুলছেন না

আগামী ৬ অক্টোবর রয়েছে রেজিনগরে নির্বাচন। সেই দিনই ভোট রয়েছে নন্দীগ্রামে। ইতিমধ্যেই মমতচা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা ভোট ময়দান থেকে সরে দাঁড়িয়েছেন। শুক্রবার তাঁকে নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে দেখা যায়। তারপরই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান সঞ্চিতা। এরপর রেজিনগর কেন্দ্রের মমতা শিবিরের প্রার্থী রবিউলও একই ইঙ্গিত দিয়েছিলেন। তবে শনিবার বেলা গড়াতেই তিনি বলেন,‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো লড়াই করব। আমরা আগেও অনেক নির্বাচন করেছি। অল্পকর্মী নিয়ে হলেও লড়াই করব। কর্মীরা সামলে নেবে।’ এর আগে যদিও একই দিনে বেলার দিকে রবিউল বলেছিলেন, ‘দলের নতুন প্রতীক হয়েছে। কর্মীদের মাঠে নামানো যাচ্ছে না। চাপ সৃষ্টি করা হচ্ছে। অনেককে গ্রেফতারও করা হয়েছে। তা হলে আমরা ভোটে লড়ব কী করে? সেই কারণেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর কথা হয়েছে। ঠি কী বলেছেন মমতা? প্রশ্ন করলে রবিউল বলেন, ‘যেটা ভালো হয় দেখো।

এরপর বেলা গড়াতেই বাংলার রাজনীতিতে ঝড় তুলে রবিউল আলম চৌধুরী কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। সাফ জানিয়ে দিলেন রেজিনগরের মাটি থেকে তিনি উপনির্বাচনে লড়বেন। এর আগে, নির্বাচন কমিশন তৃণমূল নাম ও প্রতীক ফ্রিজ করে আপাতত। মমতাপন্থী ও ঋত শিবির আলাদা দল ও প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছে। মমতা পন্থীরা পেয়েছেন পায়ে ফুটবল প্রতীক। তৃণমূলের চেনা ঘাসফুল প্রতীক হয়েছে ফ্রিজ। মমতা পন্থী পার্টি পেয়েছে নতুন নাম ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’। এই রাজনৈতিক শিবিরের তরফেই ভোট ময়দানে রবিউল।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More