TMC And Abhishek Banerjee: কালীঘাটে দীর্ঘ বৈঠক, নতুন কমিটি ঘোষণা তৃণমূলের! কোন পদ অভিষেকের?

TMC New Committee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির।

Published on: Jun 5, 2026, 20:47:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তিনি দল নতুন করে গড়ে তুলতে চাইছেন। এদিন কালীঘাটে দীর্ঘ বৈঠক শেষে তৃণমূলের তরফে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির সদস্যদের নাম ঘোষণা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার পার্টির ন্যাশনাল ওয়ার্কিং কমিটির মিটিংয়ের পরে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি।

কালীঘাটে দীর্ঘ বৈঠক, নতুন কমিটি ঘোষণা তৃণমূলের! কোন পদ অভিষেকের? (Samir Jana/ Hindustan Times) (HT_PRINT)
কালীঘাটে দীর্ঘ বৈঠক, নতুন কমিটি ঘোষণা তৃণমূলের! কোন পদ অভিষেকের? (Samir Jana/ Hindustan Times) (HT_PRINT)

উল্লেখ্য, পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, তাঁকে ঘিরে পার্টির অন্দরে নানান অভিযোগের সুর শোনা গেলেও, একাধিক নেতা বিদ্রোহের রাস্তা নিয়ে বেসুরো হলেও, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে বেছে নিয়েছে ঘাসফুল শিবির। ফলত, তিনি তাঁর পুরনো পদেই থাকছেন। এছাড়াও তাঁর সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে থাকছেন ডেরেক ও’ব্রায়েন এবং দোলা সেন।

উল্লেখযোগ্যভাবে রাজ্য তৃণমূলের সভাপতি হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য সাধারণ সম্পাদক পদে এসেছেন বাবর আলি, পুলক রায়, অসীমা পাত্র, অরূপ বিশ্বাস এবং রাজীব বন্দ্যোপাধ্যায়। জাতীয় কর্মসমিতির সহ-সভাপতি পদে থাকছেন সুব্রত বক্সি। রাজ্যে তৃণমূলের সহ-সভাপতি হয়েছেন সাজদা আহমেদ, মমতা ঠাকুর, নয়না বন্দ্যোপাধ্যায় এবং স্বাতী খন্দকার। জ্যোতিপ্রিয় মল্লিক, ডা. রানা চট্টোপাধ্যায়, বিদেশ বোস, তৃণাঙ্কুর ভট্টাচার্য, জয়া দত্ত, তাপস চট্টোপাধ্যায়, বসুন্ধরা গোস্বামী এবং গৌতম দেবরা দলের কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন।

উল্লেখ্য, দলের শ্রমিক সংগঠনের সভাপতি হয়েছেন মলয় ঘটক। মদন মিত্র হয়েছেন হকার্স সংগঠনের সভাপতি। তৃণমূলের কৃষক সংগঠনের সভাপতি বেচারাম মান্না। এছাড়াও চন্দ্রিমা ভট্টাচার্য, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র এবং কুণাল ঘোষ দলের মুখপাত্র হিসাবে থাকছেন। এছাড়াও এখন যাঁরা প্যানেলিস্টরা আছেন তাঁরাও ওই দায়িত্বে বহাল থাকবেন। দলের কোষাধ্যক্ষ নিযুক্ত করা হয়েছে শুভাশিষ চক্রবর্তীকে। তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী পদে রাখা হয়েছে মালা রায়কে। সায়নী ঘোষ ও মধুরিমা ঠাকুরকে দলের যুব কংগ্রেস (TMYC)-এর সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More