মমতা-জ্ঞানেশ সাক্ষাতের পর ‘আইন ভাঙলে কড়া পদক্ষেপ’র বার্তা ECর, ওদিকে দিল্লি যাচ্ছে বাংলার পুলিশের বিশেষ টিম? কেন?

মমতার সঙ্গে সাক্ষাতের পর কী জানাল নির্বাচন কমিশন?

Published on: Feb 2, 2026, 21:36:38 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইভোল্টেজ দিল্লি সফরের দিকে চোখ ছিল রাজ্য রাজনীতির। সোমবার সকাল থেকেই তাঁর সফর ঘিরে একের পর এক ঘটনা শিরোনাম কেড়েছে। এদিকে, সোমবারই নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ করেন মমতা। রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরই বেরিয়ে অভিযোগ তোলেন, তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। মমতা বলেন,' জমিদারের মতো আচরণ, ওরা উদ্ধত, অহংকারী, মিথ্যাবাদী'। এরপরই বৈঠক ঘিরে এক বিবৃতি প্রকাশ করে নির্বাচন কমিশন।

মমতা-জ্ঞানেশ সাক্ষাতের পর ‘আইন ভাঙলে কড়া পদক্ষেপ’র বার্তা ECর  (ANI Photo/Amit) (Amit )
মমতা-জ্ঞানেশ সাক্ষাতের পর ‘আইন ভাঙলে কড়া পদক্ষেপ’র বার্তা ECর (ANI Photo/Amit) (Amit )

কমিশনের তরফে বিবৃতিতে বলা হয়েছে,' মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের প্রতিনিধিদল আজ কমিশনারের সঙ্গে দেখা করে। এসআইআর নিয়ে কিছু বক্তব্য তুলে ধরেন তাঁরা। জ্ঞানেশ কুমার তাঁর প্রশ্নের উত্তর দেন এবং ব্যাখ্যা করেন।' এরই সঙ্গে নির্বাচন কমিশনের তরফে সাফ বলা হয়েছে,' কেউ আইন নিজের হাতে তুলে নিলে বা আইন ভাঙলে, কড়া পদক্ষেপ করা হবে।' এর আগে এই বৈঠক নিয়ে মমতা অভিযোগ করেন, ‘আমাদের অসম্মান, অপমান করা হয়েছে।’ তবে সেই প্রসঙ্গ এড়িয়ে যাওয়া হয় কমিশনের বিবৃতিতে। কমিশন পাল্টা বলছে, তৃণমূল বিধায়করা কমিশনের বিরুদ্ধে এবং বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে প্রকাশ্যে অশালীন ভাষা প্রয়োগ করছেন, হুমকি দিচ্ছে। এক্ষএত্রে বিডিও অফিস ভাঙচুরের প্রসঙ্গ তোলা হয় কমিশনের তরফে। অতীতের অভিযোগ ফের একবার তুলে ধরে ,কমিশন ফের অভিযোগ করে, বিএলও-দের সাম্মানিকের টাকা আটকে রেখেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

দিল্লি কেন যাচ্ছে রাজ্য পুলিশের টিম?

এদিকে, এক মিডিয়া রিপোর্টে জানা গিয়েছে, সন্ধ্যায় এক বিশেষ বৈঠকের পর রাজ‌্য পুলিশের ২২ জনের একটি দলকে রাতেই দিল্লি পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। উল্লেখ্য, বঙ্গভবনের তৈরি হওয়া পরিস্থিতির পর মুখ্যমন্ত্রীর নিরাপত্তাকে ঘিরে রাজ্য পুলিশ এই বিশেষ টিমকে দিল্লি পাঠাচ্ছে বলে খবর। জানা গিয়েছে, রাতে রএনা হওয়া রাজ্য পুলিশের এই টিমে ডিএসপি পদমর্যাদার অফিসার থাকছেন। এছাড়াও অন‌্যান‌্য পদমর্যাদার অফিসার ও কনস্টেবলও থাকছে। থাকছেন মহিলা পুলিশও। সূত্রের খবর, মঙ্গলবার সকাল থেকে সেখানে থাকা রাজ‌্য পুলিশের বাহিনীর সঙ্গে যোগ দেবেন তাঁরা।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More