AJSU in West Bengal Assembly Election: বিধানসভা ভোটে বাংলার আসনে প্রার্থী হবেন ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী!
বাঘমুন্ডি আসন থেকে ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী লড়তে পারেন বলে দাবি রিপোর্টে। বাঘমুন্ডিতে এর আগে ২০২১ সালে আজসুর দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের পিছনে। সেখানে এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন।
ঝাড়খণ্ডে বিজেপির সঙ্গে জোটে রয়েছে অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বা আজসু। পশ্চিমবঙ্গের কুড়মি অধ্যুষিত এলাকায় আজসুর বেশ ভালোই প্রভাব রয়েছে। এই আবহে আজসুকে এখানে একটি আসন ছাড়তে চলেছে বিজেপি। এমনই দাবি করা হয়েছে রিপোর্টে। এমনকী সেই কেন্দ্রে নাকি লড়তে পারেন আজসু প্রধান তথা ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো। এর আগেও ২০২১ সালের ভোটে বাঘমুন্ডি আসনটি আজসুকে ছেড়ে দিয়েছিল বিজেপি। এবারও সেই আসনটি আজসুকে দেওয়া হতে পারে বলে দাবি করা হচ্ছে। আর এই বাঘমুন্ডিতে বিগত দিনে বারংবার দেখা গিয়েছে আজসু প্রধান সুদেশ মাহাতোকে। আর তা থেকেই জল্পনা বেড়েছে।

উল্লেখ্য, বাঘমুন্ডিতে এর আগে ২০২১ সালে আজসুর দ্বিতীয় স্থানে ছিল তৃণমূলের পিছনে। সেখানে এই কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো তৃতীয় স্থানে নেমে গিয়েছিলেন। তবে অভিযোগ, বাঘমুন্ডিতে নাকি আজসুকে 'অসহযোগিতা' করেছিল বঙ্গ বিজেপি। প্রসঙ্গত, পুরুলিয়ার সাংসদ তথা রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জ্যোতির্ময় সিং মাহাতো এবং জেলা বিজেপি সভাপতি শঙ্কর মাহাতোরা এই বাঘমুন্ডিরই ভোটার। তবে সেই আসনটি জোট বাধ্যবাধকতায় বিজেপি ছেড়ে দিচ্ছে।
রিপোর্ট অনুযায়ী, এবারের ভোটে নাকি বাংলার দুটি আসনে লড়াই করার ইচ্ছে প্রকাশ করেছিল আজসু। তার মধ্যে বাধমুন্ডি ছাড়া ছিল বান্দোয়ান। তবে আজসুকে একটি আসন ছাড়তেই রাজি বিজেপি। এদিকে রিপোর্টে জানা যাচ্ছে, ভোটার তালিকায় বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের ঝালদা ১ নম্বর ব্লকের ৫২ নম্বর বুথ তুলিন বালিকা প্রাথমিক বিদ্যালয়ে নাম থাকবে ঝাড়খণ্ডের বাসিন্দা আজসু সুপ্রিমো সুদেশের। এদিকে সম্প্রতি বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের তুলিন ও বাঘমুন্ডিতে জোড়া কর্মী সভা করে যান ঝাড়খণ্ডের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুদেশ মাহাতো। অবশ্য, জানা গিয়েছে, ২০২১ সালের অগস্ট থেকেই নাকি নিয়মিত বাঘমুন্ডিতে যাতায়ত শুরু করেন সুদেশ।
উল্লেখ্য, সুদেশ নিজে রাঁচি জেলার সিল্লি থানার বাসিন্দা। তব ঝাড়খণ্ড আন্দোলনের সময় থেকেই পুরুলিয়ার ঝালদা, বাঘমুন্ডি, কোটশিলায় যাতায়ত তাঁর। এই আবহে বহু আগে থেকেই ঝালদা এবং বাঘমুন্ডিতে সামাজিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যায় সুদেশ মাহাতোকে। এই অঞ্চলে আজসুর সংগঠন রয়েছে। পাকা কলা প্রতীকে এই আসনে লড়াই করতে পারে আজসু। এদিকে ভোটে লড়াই করার বিষয়ে সুদেশকে প্রশ্ন করা হলে তিনি নিজে বলেন, 'জোটের হয়ে পার্টি লড়বে। সাংগঠনিক প্রস্তুতি চলছে।' এদিকে বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো বলেন, 'কে কোথায় প্রার্থী হবেন সেটা দলের বিষয়। দল যা নির্দেশ দেবে আমরা তা মানতে বাধ্য।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


