Alipore Fire Allegation: 'অভিষেক ও জাহাঙ্গির ষড়যন্ত্র করে আগুন ধরিয়েছে লোক দিয়ে'

আজ ৪ তলায় আগুন লাগার পরে তা ৭ তলা পর্যন্ত লেগে যায়। সেই ৪ তলাতেই জাহাঙ্গিরের অফিস। এদিকে দুপুর ১২টার পরে হঠাৎ ভবনের ১০ তলায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই তলায় গোডাউন এবং মনরেগার অফিস আছ। এই আবহে সরকারি নথি পুড়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Published on: Jun 10, 2026, 13:35:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আলিপুরে দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে ভয়াবহ আগুনের ঘটনায় বিস্ফোরক বিজেপি। আলিপুরের ১০ তলা ভবনের ৪ তলা থেকে আগুন ধরে। জানা গিয়েছে, আগুন লাগে ১০টার আগে। প্রাথমিক ভাবে দাবি করা হয়, এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। এই আবহে সেই অফিসের কর্মীরাই প্রশ্ন করছেন, অফিস খোলে ১০টায়, তার আগে এসি চলল কীভাবে।

প্রাথমিক ভাবে দাবি করা হয়, এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। (PTI)
প্রাথমিক ভাবে দাবি করা হয়, এসির শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। (PTI)

এদিকে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এই অগ্নিকাণ্ড সম্পর্কে বলেন, আগুন লাগানো হয়ে থাকতে পারে, এটার বিষয়ে তদন্ত করে দেখা উচিত। এদিকে বিজেপি নেতা রাকেশ সিং দাবি করেন, ষড়যন্ত্র করেই আগুন ধরানো হয়েছে। অভিষেক ও জাহাঙ্গির জড়িত এতে। তারাই লোক দিয়ে এই আগুন ধরিয়েছে নিজেদের পাপ মুছে ফেলতে। এদিকে আজ ৪ তলায় আগুন লাগার পরে তা ৭ তলা পর্যন্ত লেগে যায়। সেই ৪ তলাতেই জাহাঙ্গিরের অফিস। এদিকে দুপুর ১২টার পরে হঠাৎ ভবনের ১০ তলায় দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই তলায় গোডাউন এবং মনরেগার অফিস আছ। এই আবহে সরকারি নথি পুড়ে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, সকাল প্রায় ৭টা নাগাদ স্থানীয়রা প্রথমে ভবনের চারতলা থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়। প্রথমে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ক্রমে তা ভবনের উপরের তলাগুলিতেও ছড়িয়ে যায় এবং সাততলা পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ার খবর পাওয়া যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। ভবনের কিছু অংশ থেকে চাঙড় ভেঙে পড়ার ঘটনাও ঘটে।

দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজে অন্তত ১০টি ইঞ্জিন নামানো হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি সামাল দিতে ভবনের কাচ ভেঙে ধোঁয়া বের করার কাজও করা হচ্ছে। সূত্রের খবর, ভবনের সপ্তম তলায় একজন ব্যক্তি আটকে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করার জন্য দড়ির সাহায্যে নামানোর চেষ্টা চালানো হয়। ভবনের অন্য কোথাও আরও কেউ আটকে রয়েছেন কি না, তাও খতিয়ে দেখছেন উদ্ধারকারী কর্মীরা।

প্রাথমিকভাবে শর্ট সার্কিট অথবা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রে (এসি) ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলতে রাজি নন দমকল ও প্রশাসনের কর্তারা। এদিকে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে জাহাঙ্গির খানের দপ্তর থাকা ভবনে এই অগ্নিকাণ্ডকে ঘিরে নানা জল্পনাও শুরু হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ষড়যন্ত্র বা নাশকতার ইঙ্গিত দেওয়া হয়নি। তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। যদিও এই নিয়ে সরব হয়েছেন বিজেপি নেতারা।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More