Kolkata Hotel Incident: ব্রাজিলের ম্যাচ দেখতে এসে চরম বিপত্তি! পাঁচতারা হোটেলে নাগাল্যান্ডের দুই তরুণীকে হেনস্থা, ধৃত ১

Kolkata Hotel Incident: দিমাপুরের বাসিন্দা এক তরুণী তাঁর লিখিত অভিযোগে জানান, তিনি ও তাঁর বান্ধবী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন।

Published on: Oct 4, 2026, 13:55:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

Kolkata Hotel Incident: শনিবার কলকাতায় (Kolkata) ভারত-ব্রাজিল ফুটবল ম্যাচ (India-Brazil Match) নিয়ে উচ্ছাসে ভেসেছিলেন অনেকে। দেশ বিদেশের বহু মানুষ এসেছিলেন খেলা দেখতে। সেরকমই নাগাল্যান্ড (Nagaland) থেকে এসেছিলেন দুই তরুণী। তারাও খেলা শেষে হোটেলে ফিরে উচ্ছাসে মেতে ছিলেন। আর এই উচ্ছাসের মাঝেই নাগাল্যান্ডের ওই দুই তরুণীকে প্রকাশ্যে শ্লীলতাহানীর অভিযোগ উঠেছে শহরের একটি নামী পাঁচাতারা হোটেলের লবিতেই। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মাঝ রাতে। অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপর হোটেলের ঘর থেকেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

ব্রাজিলের ম্যাচ দেখতে এসে চরম বিপত্তি! পাঁচতারা হোটেলে নাগাল্যান্ডের দুই তরুণীকে হেনস্থা
ব্রাজিলের ম্যাচ দেখতে এসে চরম বিপত্তি! পাঁচতারা হোটেলে নাগাল্যান্ডের দুই তরুণীকে হেনস্থা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত ১২টা ৩০ থেকে রাত ১টার মধ্যে ঘটনাটি ঘটে। গত কয়েকদিন ধরে শহরে ব্রাজিল-ভারতের ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে ছিল। দিমাপুরের বাসিন্দা এক তরুণী তাঁর লিখিত অভিযোগে জানান, তিনি ও তাঁর বান্ধবী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-ব্রাজিল ম্যাচ দেখতে এসেছিলেন। ম্যাচ শেষের পর রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টার মধ্যে, ওই নামি পাঁচতারা হোটেলের লবিতে ব্রাজিল ফুটবল দলের সদস্যদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন তাঁরা। অভিযোগ সেই সময়, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি নাগাল্যান্ড থেকে আসা ওই যুবতী ও তাঁর সঙ্গীকে আপত্তিকরভাবে স্পর্শ করেন। ঘটনায় তাঁদের শ্লীলতাহানি হয়েছে বলে অভিযোগকারিণীর দাবি।

এরপরই প্রগতি ময়দান থানায় (Maidan Police Station) লিখিত অভিযোগ দায়ের করা হয়। তাঁদের অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তদন্তে নেমে হোটেলের লবিতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি ধরা পরে। অভিযোগকারিণীও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করেন। এরপর তাঁর গতিবিধি অনুসরণ করে হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। ধৃত ওই ব্যক্তিও ভিন রাজ্যের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম পলাশ রায় (৫৬)। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা বলে জানা গিয়েছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজ-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের প্রকৃতি এবং ঘটনার সময়কার পরিস্থিতিও তদন্তকারীরা যাচাই করছেন। ভারত-ব্রাজিলের মতো হাই-প্রোফাইল ম্যাচ ঘিরে শহরে যখন উৎসবের আবহ, তখন ম্যাচের পর পাঁচতারা হোটেলে এমন অভিযোগ ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।