Amit Shah Bangladesh Border: বাংলাদেশ সীমান্তকে 'স্মার্ট বর্ডার' হিসেবে গড়ে তোলা হবে, পরিদর্শনে আসতে পারেন অমিত শাহ
বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং 'স্মার্ট বর্ডার' প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি অমিত শাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে প্রযুক্তিনির্ভর স্মার্ট বর্ডার হিসেবে গড়ে তোলা হবে।
Amit Shah Bangladesh Border: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৫ জুন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকা সফরে আসতে পারেন বলে দাবি করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা, অনুপ্রবেশ রোধ এবং 'স্মার্ট বর্ডার' প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতেই এই সফরের পরিকল্পনা করা হয়েছে। সম্প্রতি অমিত শাহ ঘোষণা করেছিলেন, পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তকে প্রযুক্তিনির্ভর স্মার্ট বর্ডার হিসেবে গড়ে তোলা হবে। সেখানে ড্রোন, সেন্সর, রাডার ও আধুনিক নজরদারি ব্যবস্থার ব্যবহার বাড়ানোর কথা বলা হয়েছে।

এরই মধ্যে আগামী এক মাসে চারটি সীমান্তবর্তী রাজ্য- রাজস্থান, গুজরাত, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গ সফরের পরিকল্পনাও নিয়েছেন তিনি। সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ রোধের কৌশল পর্যালোচনা করাই এই সফরের মূল উদ্দেশ্য বলে জানা গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে সীমান্ত, অনুপ্রবেশ ও জনসংখ্যা পরিবর্তনের ইস্যুকে আরও জোরালোভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। বিশেষ করে উত্তরবঙ্গ ও বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিকে কেন্দ্র করেই কেন্দ্রের নজর বাড়ছে বলে আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশি বা রোহিঙ্গা সন্দেহে ধৃতদের রাখার জন্য জেলায় জেলায় হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। নির্দেশিকা অনুযায়ী, সেই হোল্ডিং সেন্টারে সন্দেহভাজনদের আটক করে ৩০ দিন রাখা যাবে। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের অন্তর্ভুক্ত নন, এমন বাংলাদেশিদের চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, এই সব আটক হওয়া অবৈধবাসীদের সরাসরি তুলে দেওয়া হবে বিএসএফের হাতে। এই আবহে সরকারের তরফ থেকে প্রত্যেক জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারের কাছে নির্দেশিকা পাঠানো হয়, তাতে বলা হয়, 'এ রাজ্যে বেআইনি ভাবে বসবাস করতে গিয়ে যে সকল বাংলাদেশি বা রোহিঙ্গারা ধরা পড়েছেন, তাঁদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। জেলাগুলিতে তার জন্য হোল্ডিং সেন্টার তৈরি করা হবে। অবৈধ অনুপ্রবেশকারী এবং এ রাজ্যের জেল থেকে ছাড়া পাওয়া বিদেশি বন্দিদের রাখার জন্য এই সমস্ত সেন্টার ব্যবহার করা হবে। সেন্টার তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হচ্ছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


