West Bengal Election 2026: হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব নিয়ে বড় বার্তা শাহের, ভবানীপুর নিয়ে রণ-হুঙ্কার মমতার কণ্ঠে

সামনেই ভোট। রাজ্যে অমিত শাহ এসে কী বললেন? ভবানীপুর কেন্দ্র নিয়ে হুঙ্কার মমতার কণ্ঠে।

Published on: Mar 2, 2026, 19:07:53 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাজ্যে শিয়রে ভোট। ২০২৬ বিধানসভা ভোটের আগে এই মুহূর্তে চর্চায় এসআইআর। এই এসাইআর-র চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে কয়েক হাজার বাসিন্দার নাম বাদ গিয়েছে। বিচারাধীন রয়েছেন বহু। এই অবস্থায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হোলি ও দোল উৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় জোরালো কণ্ঠে দিদি দাবি করেন, তিনিই ভবানীপুর কেন্দ্র থেকে জয়ী হবেন। এদিকে, নাগরিকত্ব ইস্যু উঠে এসেছে বাংলায় মথুরাপুরে অমিত শাহের সভা থেকেও। সেখানে তিনি হিন্দু শরাণার্থীদের নাগরিকত্ব ইস্যুতে দিয়েছেন বড় বার্তা।

অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।
অমিত শাহ ও মমতা বন্দ্যোপাধ্যায়।

মথুরাপুরের সভা মঞ্চ থেকে অমিত শাহ বলেন,' উপরে(ওপর মহলে অর্থাৎ কেন্দ্রে) বিজেপি সরকার রয়েছে। একজন হিন্দু শরণার্থীর নাগরিকত্ব যাবে না।' এদিন বিজেপির পরিবর্তন যাত্রা নিয়েও মুখ খোলেন শাহ। তিনি বলেন,'এই যাত্রা মুখ্যমন্ত্রী বদলানো নয়। বাংলার মানুষই বদলাবেই। কিন্তু পরিবর্তনের অর্থ অনুপ্রবেশমুক্ত বাংলা তৈরি করা।' প্রসঙ্গত, ভোটের আগে, রাজ্যজুড়ে ‘পরিবর্তন যাত্রা’ শুরু করেছে বিজেপি। ২৯৪ টি আসনেই এই যাত্রা হবে। যেখানে একাধিক কেন্দ্রের নেতা-মন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। আর তা নিয়েই এদিন ব্যখ্যা দেন অমিত শাহ। তাঁর ভাষণে এদিন উঠে আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বার্তা।

অন্যদিকে, নেতানি ইন্ডোরে কেন্দ্রের বিরুদ্ধে স্বভাবসিদ্ধ মেজাজে সুর তোলেন মমতা। তিনি বলেন,' ‘আমি শক্‌ড (স্তম্ভিত), এরা অমানবিক, ভিনডিকটিভ কাজ করছে।'এরইসঙ্গে তিনি বলেন,' ভীরু মানুষ পিছন থেকে লড়াই করে। ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম কাটা হচ্ছে। কিন্তু তার পরেও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।' মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে প্রায় ৪৭,০৯৪ জন ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর তা নিয়েই হুঙ্কারের সুর শোনা যায় দিদির কণ্ঠে। মঞ্চ থেকে এদিন মমতা বলেন, ‘আমার বিশ্বাস আছে ভগবানে, বিশ্বাস আছে মায়ের উপর, বিশ্বাস আছে হিন্দু, মুসলিম, বৌদ্ধদের প্রতি। আমি ধর্নায় বসব, আমায় মোরাল সাপোর্ট দেবেন।'

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More