Annapurna Yojana IT Return File Rule: অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে IT রিটার্ন ফাইল করলেও! তাহলে কারা ৩,০০০ পাবেন না?
Annapurna Yojana IT Return File Rule: অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে আয়কর রিটার্ন ফাইল করলেও। জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাহলে কারা মাসিক ৩,০০০ টাকা পাবেন না?
Annapurna Yojana IT Return File Rule: আয়কর রিটার্ন ফাইল করলেও অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে। জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ইতিমধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম প্রকাশিত হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞপ্তিতে থাকা একটি শর্ত নিয়ে অনেকের মধ্যেই ধন্দ তৈরি হয়েছে। শর্ত হিসেবে স্পষ্টভাবে বলা হয়েছে যে ‘যে মহিলারা আয়কর দিচ্ছেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার আওতায়’ ৩,০০০ টাকা পাবেন না। আর সেই শর্ত দেখে অনেকে ধন্দে পড়ে গিয়েছিলেন যে আয়কর রিটার্ন ফাইল করলেই পাওয়া যাবে না অন্নপূর্ণা যোজনার ভাতা। সেই ধন্দ কাটিয়ে দিলেন মন্ত্রী।

আয়কর দিলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না
আপাতত বার্ষিক আয় ১২ লাখ টাকার নীচে হলে আয়কর দিতে হয় না। তবে কোনও আয়কর দিতে না হলেও নিয়ম মোতাবেক ইনকাম ট্যাক্স (আইটি) রিটার্ন ফাইল করতে হয়। অনেকে সেই কাজটাই করেন। আয়কর বাবদ তাঁদের কোনও কর দিতে হয় না। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী জানিয়েছেন, যাঁদের আয়কর দেন, তাঁরা অন্নপূর্ণা যোজনার ভাতা পাবেন না। কিন্তু আয়কর রিটার্ন ফাইল করলেও করবাবদ কোনও টাকা দিতে না হলে সংশ্লিষ্ট মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
অন্নপূর্ণা যোজনার জন্য কী কী লাগবে?
আবেদনকারীর আধার কার্ড এবং আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরের তথ্য দিতে হবে। পাশাপাশি আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও চাওয়া হয়েছে। ভোটার কার্ডের নম্বর এবং অন্যান্য বিশদও হবে বলে জানানো হয়েছে। এছাড়া ডিজিটাল রেশন কার্ডের তথ্য জমা দেওয়ার কথাও বলা হয়েছে। আবেদনকারীর জমিজমা সংক্রান্ত খতিয়ানও প্রয়োজন হতে পারে।
ফর্মে জিজ্ঞাসা করা হয়েছে, আবেদনকারীর নিজেস্ব বাড়ি বা ফ্ল্যাট আছে নাকি। এছাড়া বাসস্থানে তিনের বেশি ঘর আছে কি না। পরিবারের সদস্যদের প্যান কার্ডের তথ্য, পেশা সংক্রান্ত তথ্য ও শিক্ষাগত যোগ্যতার বিষয়েও জানতে চাওয়া হয়েছে সেই ফর্মে। এদিকে আবেদনকারীর পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যদেরও বিশদ তথ্য দিতে হবে এই ফর্মে।
আরও পড়ুন: WB Plloution Study: ভারতের সবথেকে দূষিত এলাকার মধ্যে বাংলা, ‘আক্রান্ত’ হচ্ছে হিমালয়ও, বিপদে সুন্দরবন
পরিবারের বার্ষিক আয়, স্বাস্থ্যবিমা কিংবা অন্য কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া হচ্ছে কি না, সেই তথ্যও জানতে চাওয়া হয়েছে। শিশুদের স্কুলে পড়াশোনা ও টিকাকরণ সংক্রান্ত তথ্যও ফর্মে উল্লেখ করতে হবে বলে জানা গিয়েছে। এছাড়াও পরিবারের কারও চার চাকার গাড়ি রয়েছে কি না এবং কেউ সিএএয়ের মাধ্যমে নাগরিকত্বের আবেদন করেছেন কি না, বা এসআইআরে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে কি না, সেই বিষয়েও তথ্য চাওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


