Low Pressure Rain Forecast: আরও এক নিম্নচাপ নামছে অ্যাকশনে!আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন?

আরও এক নয়া নিম্নচাপ তৈরি হচ্ছে, এমনই পূর্বাভাস রয়েছে।

Published on: Oct 30, 2026, 12:29:13 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

লক্ষ্মীপুজো পার হয়ে কালীপুজোর আগে ফের একবার নিম্নচাপের খবর। সদ্য ঘূর্ণিঝড় অর্ণব হারিয়েছে শক্তি। আপাতত সে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এদিকে, বঙ্গোপসাগরে আরও এক নয়া নিম্নচাপ ঘনিয়ে আসতে শুরু করেছে। এরই সঙ্গে পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও এক নিম্নচাপ নামছে অ্যাকশনে!আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন? । (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)
আরও এক নিম্নচাপ নামছে অ্যাকশনে!আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন? । (ছবিটি প্রতীকী, সৌজন্যে ন্যানো ব্যানানা দিয়ে তৈরি)

সাইক্লোন অর্ণবের কী পরিস্থিতি-

আবহাওয়া দফতরের খবর অনুসারে, সাইক্লোন অর্ণবের অবশিষ্টাংশ নিম্নচাপে পরিণত হয়। সেটি নিম্নচাপ হিসাবে হিসেবে ছত্তীসগঢ় এবং ওড়িশার উপর অবস্থান করছিল, তা উত্তর-পশ্চিম দিকে এগোতে এগোতে আরও শক্তি হারিয়েছে। বর্তমানে তা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে।

আগামী কয়েকদিন বাংলায় বৃষ্টিপাতের খবর-

এদিকে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতে। এদিকে,৩০ অক্টোবর, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাওয়ার কথা। তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম , মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। এরপর, ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর এক-দুই জায়গায় হালকা বৃষ্টি। বাকি এলাকায় শুষ্ক আবহাওয়া থাকার কথা। ফের আগামী সপ্তাহের শেষের দিকে বাড়তে পারে বৃষ্টির আশঙ্কা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। জানা যাচ্ছে, দক্ষিণবঙ্গে শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমবে।

এদিকে, ৩০ অক্টোবর, শুক্রবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির ব্যাপকতা। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।এরই সঙ্গে এই সমস্ত এলাকায়, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। ১ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আবহাওয়ার রিপোর্ট বলছে, কিছু এলাকায় শুষ্ক আবহাওয়াও বজায় থাকবে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More