Anubrata Ritabrata: দিদির হাত ছেড়ে অনুব্রত এবার ঋতব্রত-পন্থী!পেলেন কোন পদ?বড় দায়িত্বে শান্তনু সেনও

ঋতব্রত, অনুব্রত এবার এক শিবিরে।

Published on: Jul 11, 2026, 19:20:25 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

‘কালীঘাট’ তৃণমূল ছেড়ে একে একে যখন ঘাসফুল শিবিরের তাবড় নেতারা ঋতব্রতপন্থী তৃণমূলের দিকে যাচ্ছেন, তখন মমতার এককালের অত্যন্ত আস্থাভাজন কেষ্ট মণ্ডলও সেই ট্রেন্ডে রইলেন।ঋতব্রত, অনুব্রত এবার এক শিবিরে। গতকাই নানান জল্পনার মাঝে অনুব্রত মণ্ডল সম্পর্কে এক ইঙ্গিতবহ বার্তা দেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এরপর আজই ঋতব্রতপন্থী তৃণমূলে বীরভূমের জেলা সভাপতি হিসাবে উঠে এল অনুব্রত মণ্ডলের নাম। তবে কেষ্ট মণ্ডল, ঋতব্রত শিবিরে যোগদানের ফলে রাজ্য রাজনীতিতে এক নয়া সমীকরণ উঠে আসতে পারে কি না, তা নিয়ে রয়েছে চর্চা। কারণ, এর আগেই, বীরভূমের তাবড় নেতা কাজল শেখ ঋতব্রত পন্থীদের মধ্যে ছিলেন। সেই শিবিরে অনুব্রত যেতেই বিভিন্ন জল্পনা বাড়ছে।

দিদির হাত ছেড়ে অনুব্রত এবার ঋতব্রত-পন্থী!পেলেন কোন পদ?বড় দায়িত্বে শান্তনু সেনও
দিদির হাত ছেড়ে অনুব্রত এবার ঋতব্রত-পন্থী!পেলেন কোন পদ?বড় দায়িত্বে শান্তনু সেনও

বীরভূমের মাটিতে অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সম্পর্ক নিয়ে নানান সময় বিভিন্ন চর্চা, রিপোর্ট উঠে এসেছে। সেই জল্পনা খানিকটা উস্কে দিল অনুব্রতর, ঋতব্রত-শিবিরে আসার ঘটনা। ঋতব্রত শিবিরের বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে দেওয়া হয়েছে অনুব্রতকে। এই দায়িত্ব প্রাপ্তির সময়ও বীরভূমেই অনুব্রত রয়েছেন বলে জানা গিয়েছে। এছাড়াও ঋতব্রত পন্থী শিবিরে শান্তনু সেন এসেছেন রাজ্য কমিটিতে। তিনি দলের মুখপাত্র হিসাবেও উঠে এসেছেন। এছাড়াও তীব্র অভিষেক-বিরোধী হিসাবে উঠে আসা কোহিনূর মজুমদার সহ একাধিকজন দলের তরফে মুখপাত্র হিসাবে দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে, হাওড়ার দায়িত্বে অরুণাভ (রাজা) সেন, পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রদীপ সরকার, বাঁকুড়া, রথীন বন্দ্যোপাধ্যায়, ঘাটাল সঞ্জয়, পুরুলিয়ায় উজ্জ্বল কুমার,পূর্ব বর্ধমানে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়,পশ্চিম বর্ধমান নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সংশ্লিষ্ট জেলাগুলির সভাপতি হয়েছেন ঋতব্রত পন্থী তৃণমূলের তরফে। শুভাশিষ দাশের দায়িত্বে রয়েছে ডায়মন্ডহারবার। দক্ষিণ কলকাতার দায়িত্ব রয়েছে দেবাশিস কুমারের হাতে। গণেশ মণ্ডল দেখবেন সুন্দরবন, হাওড়া সদর দেখবেন সৃষ্টিধর ঘোষ।

উল্লেখ্য, এদিন ঋতব্রত শিবিরের বৈঠকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ রয়েছেন কি না, তা নিয়ে বিস্তর চর্চা হয় মিডিয়া রিপোর্টে । আরজিকর কাণ্ডে নির্মল ঘোষের নাম বিভিন্ন চর্চায় এসেছে। বহুবারই নির্যাতিতার পরিবার তাঁর দিকে তুলেছে নানান অভিযোগের আঙুল। তরুণী ডাক্তারের দেহ তড়িঘড়ি অন্ত্যেষ্টি করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। তবে ঋতব্রত জানান, যে নির্মল ঘোষ আমাদের কমিটিতে জায়গা পেয়েছেন, তিনি পশ্চিম মেদিনীপুরের শ্রমিক নেতা নির্মল ঘোষ।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More