Arjun Force for disaster management: বাংলায় বিপর্যয় মোকাবিলায় ‘অর্জুন বাহিনী!’ কারা পাবেন সুযোগ? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Arjun Force for disaster management: তারাতলার ঘটনায় যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছিল, সেই মডেলকেই আরও বড় আকারে রূপ দিতে চলেছে রাজ্য সরকার।
Arjun Force for disaster management: তারাতলা বিপর্যয়ের পর রাজ্যের নিজস্ব বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিল সরকার। রবিবার গার্ডেনরিচে নতুন বাহিনীর নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এনডিআরএফ (NDRF)-এর ধাঁচে তৈরি হতে চলেছে ‘অর্জুন বাহিনী।’ চলতি বছরের সেপ্টেম্বর থেকেই এই বাহিনীর কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তারাতলা বিপর্যয়ের পর বিপর্যয় মোকাবিলা বাহিনী ঢেলে সাজানোর কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, 'আমাদের তো এত বড় শহর, এত বেআইনি নির্মাণ হয়েছে এত বছর ধরে, এখানে আরও অত্যাধুনিক ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করতে। সে কারণে অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজ শুরু করবে।' তিনি আরও বলেন, ‘তারাতলার দুর্ঘটনার পরে অগ্নিবীরদের ‘ডিজাস্টার ম্যানেজমেন্টে’ নেওয়ার কথা হয়েছে। তবে এক্ষুনি যেহেতু পাচ্ছিনা, তাই সৈনিক বোর্ড থেকে অর্জুন বাহিনী তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের কাছে অত্যাধুনিক পরিকাঠামো থাকবে। সেপ্টেম্বরে এর সূচনা আমি করব।’ পাশাপাশি তিনি জানান, ‘২০ শতাংশ অগ্নিবীরদের প্রেফারেন্স দেওয়া হবে।’
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার কিছুদিনের মধ্যেই তারাতলায় নির্মীয়মান গোডাউন ভেঙে পড়ে। একটি নির্মীয়মাণ গোডাউনের ছাদ ও লোহার বিম ভেঙে পড়ে বহু শ্রমিক মাটির নিচে চাপা পড়ে যান। আর তাতেই উঠে আসে পূর্বতন সরকারের একাধিক বেনিয়মের অভিযোগ। প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন- কীভাবে ছত্রে ছত্রে দুর্নীতি, বেনিয়ম হয়েছে, তা ধরা পড়ে। তবে সেদিন দেখা গিয়েছিল কীভাবে অত্যাধুনিক পদ্ধতিতে উদ্ধারকাজ চালানো হয়েছিল। এনডিআরএফ, ভারতীয় সেনা, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, পুলিশ এবং দমকল বাহিনী যৌথভাবে এই উদ্ধারকাজ চালায়। ড্রোনের সাহায্যে নজরদারি ও গ্যাস কাটার ব্যবহার করে লোহার জট ও ভারী কংক্রিট সরানোর কাজ করা হয়। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বিপর্যস্ত এলাকায় উদ্ধারকাজ আরও দ্রুত করতে এই অত্যাধুনিক বাহিনী গড়ে তোলা হচ্ছে। অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধারকাজের ক্ষেত্রে অর্জুন বাহিনীকে অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক সরঞ্জাম দিয়ে সজ্জিত হবে। তারাতলার ঘটনায় যেভাবে উন্নত প্রযুক্তির সাহায্যে উদ্ধারকাজ চালানো হয়েছিল, সেই মডেলকেই আরও বড় আকারে রূপ দিতে চলেছে রাজ্য সরকার। তারাতলার ঘটনার পর এই উদ্যোগ বাস্তবে কতটা দ্রুত কার্যকর হয়, এখন সেদিকেই নজর।
E-Paper

