Aroop-Swaroop Biswas Flat: অরূপ-স্বরূপের ফ্ল্যাটে হানায় নয়া মোড়, ডিজিটাল লকে বন্ধ ‘রহস্যঘরের’ দরজা খুলল, মিলল…

তদন্তকারীদের দাবি, তল্লাশির সময় ফ্ল্যাটের ভিতরে একটি বিশেষ ঘরের সন্ধান মেলে, যার দরজায় ডিজিটাল লক লাগানো ছিল। ডিজিটাল লকে সুরক্ষিত একটি ঘর খুলে সেখান থেকে ১৪টি মোবাইল ফোন, দু’টি আইপ্যাড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Published on: Jun 9, 2026, 07:50:42 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং তাঁর ভাই স্বরূপ বিশ্বাস-এর নিউ আলিপুরের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার করল পুলিশ। ডিজিটাল লকে সুরক্ষিত একটি ঘর খুলে সেখান থেকে ১৪টি মোবাইল ফোন, দু’টি আইপ্যাড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ডিজিটাল লকে সুরক্ষিত একটি ঘর খুলে সেখান থেকে ১৪টি মোবাইল ফোন, দু’টি আইপ্যাড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
ডিজিটাল লকে সুরক্ষিত একটি ঘর খুলে সেখান থেকে ১৪টি মোবাইল ফোন, দু’টি আইপ্যাড এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

তদন্তকারীদের দাবি, তল্লাশির সময় ফ্ল্যাটের ভিতরে একটি বিশেষ ঘরের সন্ধান মেলে, যার দরজায় ডিজিটাল লক লাগানো ছিল। সেই লকের কোড জানতে চাওয়া হলে স্বরূপ বিশ্বাস তা জানাতে পারেননি বলে পুলিশ সূত্রের দাবি। এমনকি তাঁর আঙুলের ছাপ দিয়েও লক খোলা যায়নি। ডাকা হয় চাবিওয়ালাকেও, কিন্তু তিনিও ব্যর্থ হন। শেষ পর্যন্ত বিশেষজ্ঞদের সাহায্যে লক ভেঙে ঘরে প্রবেশ করে পুলিশ।

ঘরের ভিতরে তন্নতন্ন করে তল্লাশি চালিয়ে বিভিন্ন জায়গা থেকে ১৪টি মোবাইল ফোন এবং দু’টি আইপ্যাড উদ্ধার করা হয়। পাশাপাশি বেশ কিছু নথিও পাওয়া গিয়েছে, যেগুলির অধিকাংশই গিল্ড-সংক্রান্ত বলে প্রাথমিকভাবে মনে করছেন তদন্তকারীরা। এতগুলি মোবাইল ও ডিজিটাল ডিভাইস একসঙ্গে একটি লক করা ঘরে কেন রাখা হয়েছিল, তা নিয়েই উঠেছে একাধিক প্রশ্ন।

পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ডিভাইসগুলির মধ্যেই তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য লুকিয়ে থাকতে পারে। সেই কারণে মোবাইল ও আইপ্যাডগুলির লক খুলে তথ্য উদ্ধার করতে সেগুলি লালবাজারের সাইবার বিভাগের ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হচ্ছে। ডিজিটাল ডেটা বিশ্লেষণের মাধ্যমে নতুন তথ্য সামনে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, যৌন নির্যাতন-সহ একাধিক গুরুতর অভিযোগে স্বরূপ বিশ্বাসকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাঁকে সঙ্গে নিয়ে সাহাপুর কলোনিতে যায় নিউ আলিপুর থানার পুলিশ। একই সময়ে বিধাননগর কমিশনারেটও কলকাতা পুলিশকে অনুরোধ জানায়, তল্লাশির সময় যদি সংশ্লিষ্ট মামলার কোনও নথি বা প্রমাণ মেলে, সেগুলিও যেন বাজেয়াপ্ত করা হয়।

এদিকে, তদন্তে সহযোগিতার জন্য তলব করা হলেও এখনও পর্যন্ত পুলিশের সামনে হাজির হননি অরূপ বিশ্বাস। পুলিশ সূত্রে খবর, তিনি বর্তমানে গা ঢাকা দিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।ডিজিটাল লকে সুরক্ষিত ঘর থেকে বিপুল সংখ্যক মোবাইল, আইপ্যাড এবং নথি উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন ফরেনসিক পরীক্ষার রিপোর্টের দিকেই তাকিয়ে তদন্তকারী সংস্থাগুলি।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More