Himanta Biswa Sarma: পালটা গুলি চালানোর হুমকি, বাংলার মাটিতে দাঁড়িয়ে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ হিমন্তের
Himanta Biswa Sarma: মমতাকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদী-শাহর নাম জপেন। গত তিন দিন ধরে দিদি এখন ভাষণে আমার নাম নেওয়া শুরু করেছে। আমার নামেও মামলা হয়েছে। আমাকে একটা গুলি মারলে কী আমি চুপ করে থাকব।’
Himanta Biswa Sarma: বিগত বেশ কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে তিনি মমতার বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন ধারাবাহিক ভাবে। আর মমতাও হিমন্তকে পালটা তোপ দেগেছেন। এদিকে হিমন্তের প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই আবহে আজ উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে 'গুলি চালানোর' হুমকি দিলেন হিমন্ত বিশ্ব শর্মা। জলপাইগুড়ির এক জনসভা থেকে তিনি বলেন, 'এখান থেকে একটা গুলি চালালে, দুটো গুলি চালাব। বাংলায় পুলিশ থাকলে, অসমেও পুলিশ আছে।'

এদিকে মমতাকে খোঁচা দিয়ে হিমন্ত বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে রাম বা দুর্গার নাম শোনা যায় না, তিনি সারাদিন শুধু মোদী-শাহর নাম জপেন। গত তিন দিন ধরে দিদি এখন ভাষণে আমার নাম নেওয়া শুরু করেছে। আমার নামেও মামলা হয়েছে। আমাকে একটা গুলি মারলে কী আমি চুপ করে থাকব। বিজেপিকে একটা গুলি চালালে, আমি ২টো গুলি চালাব। বাংলায় থানা থাকলে, অসমেও পুলিশ আছে। টক্কর হবে সমানে সমানে। তৃণমূলীরা আমার সামনে দাঁড়াতে পারবে না।'
এর আগে সম্প্রতি হিমন্ত কোচবিহারে এক জনসভায় বলেছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সঙ্গে বাংলার সীমান্ত খোলা রেখেছেন। প্রতিদিনই বাংলাদেশি মুসলিমরা বাংলা সীমান্ত পার করে এদিকে আসছে। আমি তাদের অসম থেকে বের করে দিই, কিন্তু তারা এখানে ফিরে আসে। তাই বাংলাদেশি মুসলমানদের হাত থেকে ভারতকে মুক্ত করতে হলে পশ্চিমবঙ্গেও বিজেপি সরকার দরকার। সব বাংলাদেশি মুসলিমকে লাথি মেরে তাড়িয়ে দেব, আমি কাউকে ভয় পাই না।'
এদিকে তৃণমূল কংগ্রেস আবার সম্প্রতি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে। ঘাসফুল শিবিরের অভিযোগ, এই রাজ্যে এসে 'মেরুকরণ এবং অপরাধমূলক হুমকি, ভীতিপ্রদর্শনকারী ভাষণ' দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী। তৃণমূলের বক্তব্য, 'এই ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করতে পারে, যার ফলে শান্তিপূর্ণ নির্বাচন ব্যাহত হতে পারে। প্রচারে ধর্মের ব্যবহার থেকে বিরত থাকার বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও লঙ্ঘন করেছেন হিমন্ত বিশ্বশর্মা।' এছাড়া ঘাসফুল শিবির দাবি করেছে, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তা মানহানিকর এবং তাতে আদর্শ আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।'
ABOUT THE AUTHORAbhijit Chowdhury২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More
E-Paper


