Cancelled Local Trains in Sealdah: বারুইপুর, বজবজ-সহ ২৩ লোকাল ট্রেন বাতিল শিয়ালদা শাখায়! কোনগুলি? রইল পুরো তালিকা

পরপর দু'দিনে শিয়ালদা শাখায় ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে। যে তালিকায় শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-বজবজ শাখার মতো ট্রেন আছে।

Published on: Feb 20, 2026, 11:59:01 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

শনিবার ও রবিবার শিয়ালদা শাখায় (মূলত শিয়ালদা দক্ষিণ শাখায়) শনিবার ও রবিবার একগুচ্ছ ট্রেন বাতিল থাকবে। সূত্রের খবর, ফুট ওভারব্রিজ ভাঙার কাজের জন্য শনিবার এবং রবিবার মিলিয়ে বাতিল করে দেওয়া হয়েছে ২৩টি লোকাল ট্রেন। শনিবার মোট আটটি লোকাল ট্রেন বাতিল থাকছে। আর রবিবার বাতিল করে দেওয়া হয়েছে আরও ১৫টি লোকাল ট্রেন। যে তালিকায় শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর, শিয়ালদা-ক্যানিং, শিয়ালদা-সোনারপুর, শিয়ালদা-বারুইপুর, শিয়ালদা-ডায়মন্ড হারবার, শিয়ালদা-বজবজ শাখার ট্রেন আছে বলে পূর্ব রেল সূত্রে খবর।

পরপর দু'দিনে শিয়ালদা দক্ষিণ শাখায় ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)
পরপর দু'দিনে শিয়ালদা দক্ষিণ শাখায় ২৩টি লোকাল ট্রেন বাতিল থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৪৭৫৪ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল: রাত ১১ টা ৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৪৭৫৭ লক্ষ্মীকান্তপুর-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ২৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

৩) ৩৪৫৫২ শিয়ালদা-ক্যানিং লোকাল: রাত ১০ টা ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩৪৫৫৭ ক্যানিং-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ২০ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।

৫) ৩৪৮৫৮ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল: রাত ১০ টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) ৩৪৮৫৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল: রাত ৯ টায় ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।

৭) ৩৪১৬৪ শিয়ালদা-বজবজ লোকাল: রাত ১০ টা ৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) ৩৪১৬৩ বজবজ-শিয়ালদা লোকাল: রাত ১১ টা ৪ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে?

১) ৩৪৪১২ শিয়ালদা-সোনারপুর লোকাল: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

২) ৩৪৪১১ সোনারপুর-শিয়ালদা লোকাল: ভোর ৪ টে ৪০ মিনিটে সোনারপুর থেকে ছাড়ে।

৩) ৩৪৬১২ শিয়ালদা-বারুইপুর লোকাল: ভোর ৫ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) ৩৪৬১৪ শিয়ালদা-বারুইপুর লোকাল: সকাল ৬ টা ২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) ৩৪৬১১ বারুইপুর-শিয়ালদা লোকাল: সকাল ৬ টা ২ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।

৬) ৩৪৬১৩ বারুইপুর-শিয়ালদা লোকাল: সকাল ৬ টা ৫৮ মিনিটে বারুইপুর থেকে ছাড়ে।

৭) ৩৪১১৪ শিয়ালদা-বজবজ লোকাল: ভোর ৪ টে ৩৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) ৩৪১১৮ শিয়ালদা-বজবজ লোকাল: সকাল ৬ টা ১০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৯) ৩৪১১৩ বজবজ-শিয়ালদা লোকাল: ভোর ৫ টা ৩৬ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

১০) ৩৪৭১৮ শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লোকাল: ভোর ৫ টা ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১১) ৩৪৮১৮ শিয়ালদা-ডায়মন্ড হারবার লোকাল: সকাল ৬ টা ২৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

১২) ৩৪৮১৫ ডায়মন্ড হারবার-শিয়ালদা লোকাল: ভোর ৪ টে ৪০ মিনিটে ডায়মন্ড হারবার থেকে ছাড়ে।

১৩) ৩৪৫১১ ক্যানিং-শিয়ালদা লোকাল: রাত ৩ টে ৪৫ মিনিটে ক্যানিং থেকে ছাড়ে।

১৪) ৩১০৫১ বজবজ-নৈহাটি লোকাল: সকাল ৭ টা ১০ মিনিটে বজবজ থেকে ছাড়ে।

১৫) ৩১৪২২ নৈহাটি-শিয়ালদা লোকাল: সকাল ৯ টা ২৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়ে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More