Local Trains Cancelled in Sealdah: শিয়ালদায় ৭১ লোকাল ট্রেন বাতিল ২ দিনে! রানাঘাট, কল্যাণী, বজবজ-সহ কোনগুলি? তালিকা
Local Trains Cancelled in Sealdah: কোথাও ১৫ ঘণ্টা ব্লক থাকবে। কোথায় আবার ট্র্যাফিক ব্লক চলবে ছয় ঘণ্টার মতো। তার জেরে শিয়ালদা ডিভিশনে দু'দিনে ৭১টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। কোন লাইনে কতগুলি ট্রেন বাতিল?
শনিবার এবং রবিবার মিলিয়ে শিয়ালদা ডিভিশনে মোট ৭১টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হল। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা এবং বিধাননগর স্টেশনের মধ্যে তিন নম্বর ব্রিজের গার্ডারের কাজের জন্য শনিবার রাত ১০ টা ১৫ মিনিট থেকে রবিবার দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পাওয়ার এবং ট্র্যাফিক ব্লক থাকবে। আবার বালিগঞ্জ স্টেশনের আওতায় শনিবার রাত ১১ ট ১০ মিনিট থেকে রবিবার ভোর ৫ টা ১০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। সেই পরিস্থিতিতে শনিবার ২০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রবিবার বাতিল করা হয়েছে ৫৯টি লোকাল ট্রেন।

শনিবার শিয়ালদা-নৈহাটি লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ ৩১৪৪৩
২) আপ ৩১৪৪৫
৩) আপ ৩১৪৪৭
৪) ডাউন ৩১৪৪২
৫) ডাউন ৩১৪৪৬
৬) ডাউন ৩১৪৫০
শনিবার শিয়ালদা-রানাঘাট লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ ৩১৬৩১
২) ডাউন ৩১৬৩৬
শনিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ ৩৩৮৪৯
২) ডাউন ৩৩৮৫৬
শনিবার শিয়ালদা-শান্তিপুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ ৩১৫৩৩
২) ডাউন ৩১৫৩৮
শনিবার শিয়ালদা-কল্যাণী সীমান্ত লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১)আপ ৩১৩৩৯
২) আপ ৩১৩৪৩
৩) ডাউন ৩১৩৩৮
৪) ডাউন ৩১৩৪০
শনিবার শিয়ালদা-ডানকুনি লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ ৩২২৪৯
২) ডাউন ৩২২৫২
শনিবার শিয়ালদা-লক্ষ্মীকান্তপুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন ৩৪৭৫৪
২) আপ ৩৪৭৫৫
রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে শিয়ালদা ডিভিশনে?
১) শিয়ালদা – বনগাঁ জংশন: আপ ৩৩৮২৫ / ডাউন ৩৩৮২০
২) শিয়ালদা – কল্যাণী সীমান্ত: আপ ৩১৩১১, ৩১৩১৩, ৩১৩১৭, ৩১৩১৯, ৩১৩২৩ / ডাউন ৩১৩১২, ৩১৩১৪, ৩১৩১৬, ৩১৩১৮, ৩১৩২০, ৩১৩২২
৩) শিয়ালদা – নৈহাটি: আপ ৩১৪১১, ৩১৪৭১, ৩১৪১৫, ৩১৪১৯ / ডাউন ৩১৪১৪, ৩১৪১৮, ৩১৪২০, ৩১৪২৬
৪) শিয়ালদা – হাবড়া: আপ ৩৩৬৫১, ৩৩৬৫৩, ৩৩৬৫৫, ৩৩৬৫৭ / ডাউন ৩৩৬৫২, ৩৩৬৫৪, ৩৩৬৫৬, ৩৩৬৫৮
৫) শিয়ালদা – গোবরডাঙা: আপ ৩৩৬৮১ / ডাউন ৩৩৬৮২
৬) শিয়ালদা – রানাঘাট: আপ ৩১৬১৫, ৩১৬১৭, ৩১৬২৯ / ডাউন ৩১৬১২, ৩১৬১৪, ৩১৬১৬
৭) শিয়ালদা – বারাসত: আপ ৩৩৪৩১, ৩৩৪৩৫, ৩৩৪৩৭ / ডাউন ৩৩৪৩২, ৩৩৪৩৮, ৩৩৪৪০
৮) শিয়ালদা – দত্তপুকুর: আপ ৩৩৬১৭ / ডাউন ৩৩৬১২, ৩৩৬২২
৯) শিয়ালদা – ডনকুনি: আপ ৩২২১১, ৩২২১৫, ৩২২১৯, ৩২২২৭ / ডাউন ৩২২১২, ৩২২১৬, ৩২২২০, ৩২২২৮
১০) শিয়ালদা – ব্যারাকপুর: আপ ৩১২১৩, ৩১২২১ / ডাউন ৩১২১৪, ৩১২২২
১১) নৈহাটি – কল্যাণী সীমান্ত: আপ ৩১১৯১
১২) শিয়ালদা – ডায়মন্ড হারবার: ডাউন ৩৪৮১২ / আপ ৩৪৮১৫
১৩) শিয়ালদা – সোনারপুর: ডাউন ৩৪৪১২ / আপ ৩৪৪১১
১৪) শিয়ালদা – বজবজ: ডাউন ৩৪১১৪ / আপ ৩৪১১৩
১৫) শিয়ালদা – লক্ষ্মীকান্তপুর: ডাউন ৩৪৭১৬ / আপ ৩৪৭১৩
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


