Baduria Municipality: পাটের খেত খুঁড়ে মিলল ট্রলি ভর্তি টাকা! বাদুড়িয়ার ধৃত পুরপ্রধান দীপঙ্কর বড় বিপাকে
বাদুড়িয়া কাণ্ড ঘিরে হইচই।
সোমবার এক হোটেল থেকে গ্রেফতার হয়েছিল বাদুড়িয়া পুরসভার প্রধান দীপঙ্কর ভট্টাচার্য। এরপর বুধবার, বুধবার দীপঙ্করকে সঙ্গে নিয়েই এক স্থানীয় সেন্টারের পাশে একটি জমিতে যায় পুলিশ। এর আগে, মঙ্গলবার আদালত তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়। এদিকে, যে জমিতে এদিন দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে যায় পুলিশ, সেই পাটের খেতের মাটি খুঁড়ে প্রায় টাকা ভর্তি ট্রলি উদ্ধার করে পুলিশ।

পাটের খেত থেকে টাকা ভর্তি ৪ টি ট্রলি এদিন উদ্ধার হয়েছে। একইসঙ্গে একটি বস্তাও উদ্ধার হয়। সব টাকা এখনও পর্যন্ত গোনা যায়নি বলে খবর। জানা গিয়েছে, খেতের একটি জায়গায় মাটি খুঁড়তেই ব্যাগভর্তি টাকা উদ্ধার হয়েছে। উল্লেখ্য, বেশ কিছু অভিযোগ নিয়ে দীপঙ্করের বিরুদ্ধে সরব হয়েছিলেন স্থানীয়রা। সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ করে পুলিশ। এর আগে, মঙ্গলবার দীপঙ্করের বাড়ির পাশের এক সেন্টার থেকে মঙ্গলবারই ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল।
বেশ কিছু মিডিয়া রিপোর্ট বলছে, ওই সেন্টারে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল মজুত রয়েছে বলে অভিযোগ ওঠার পরেই পুলিশ এসে তালা ভেঙে সেখানে ঢোকে। অভিযোগ, তার পরেই ওই ঘর থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হয়। থরে থরে সাজানো ছিল তা। রাতে টাকা গোনার মেশিন আনা হয়। ঘটনাস্থলে বাদুড়িয়ার এসডিপিও সহ কমব্যাট ফোর্স গিয়ে হাজির হয়।
জানা গিয়েছে, বুধবার দীপঙ্কর ভট্টাচার্যকে সঙ্গে নিয়েই ওই পাটের খেতে হাজির হয় পুলিশ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, চারটি ব্যাগ এবং একটি বস্তা উদ্ধার করেছে পুলিশ। সব কয়টি ব্যাগের ভিতরেই তাড়া তাড়া ৫০০ টাকার নোট ছিল। উল্লেখ্য, বিজেপি ও সিপিএমের তরফেও দীপঙ্করের বিরুদ্ধে দুটি ভিন্ন অভিযোগ দায়ের হয়েছে।
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


