Bangla Pokkho: 'বাংলাকে কাজের ভাষা করে তুলতে হবে', মাতৃভাষা দিবসে দাবি বাংলা পক্ষের
বাংলাকে কাজের ভাষা করে তুলতে হবে - আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমনই দবি তোলা হল বাংলা পক্ষের তরফে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলা পক্ষের তরফে মাতৃভাষা দিবসের উদযাপন করা হয়েছে। এই সপ্তাহ জুড়ে 'বাংলা ভাষার অধিকার সপ্তাহ' পালন করা হয়।
বাংলাকে কাজের ভাষা করে তুলতে হবে - আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমনই দবি তোলা হল বাংলা পক্ষের তরফে। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বাংলা পক্ষের তরফে মাতৃভাষা দিবসের উদযাপন করা হয়েছে। এই সপ্তাহ জুড়ে 'বাংলা ভাষার অধিকার সপ্তাহ' পালন করা হয়। সেই রেশ ধরে শিলিগুড়ি, নিউ টাউন থেকে বাঘাযতীন, আসানসোল, বরানগর, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, হুগলি, দাসপুর, খড়গপুর, মালদা, হাওড়া, খড়দা, আলিপুরদুয়ারের মতো জায়গায় বাংলা দিবস উদযাপন করা হয়। সেই রেশ ধরেই বাংলাকে কাজের ভাষা করে তোলার দাবি জানানো হয় বাংলা পক্ষের তরফে।

বেলেঘাটায় মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বলেছেন, ‘সার্বিকভাবে বাংলার মাটিতে বাংলা ভাষাকে কাজের ভাষা করে তোলাই বাংলা পক্ষর লক্ষ্য। ব্যাঙ্ক পরিষেবায় বাংলা ভাষার দাবিতে করা জনস্বার্থ মামলায় হলফনামা দিয়ে বাংলায় পরিষেবার কথা বললেও বাস্তবে অনেক বাঙালি মাতৃভাষায় পরিষেবা পাচ্ছে না, এই বিষয়ে আগামিদিনে বৃহত্তর আন্দোলন ও আইনি লড়াই চলবে।’
একইসুুরে আজ বরানগরে ভাষা শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন করার পরে বাংলা পক্ষের সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় বলেন, ‘আজকের দিন শুধু উদযাপনের নয়, আজকের দিন আমাদের নিজের মাটিতে নিজের মাতৃভাষার অধিকার ছিনিয়ে নেওয়ার শপথ নেওয়ার দিন। বিগত এক সপ্তাহ ধরে বাংলা ভাষার অধিকার অর্জনের জন্য বাংলা পক্ষর কর্মসূচিগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পশ্চিমবঙ্গের বাঙালি আজও বাংলায় কথা বললে আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে। মাতৃভাষায় কথা বলায় যাঁরা যাঁরা প্রাণ দিচ্ছেন, তাঁরা সকলেই ভাষা শহিদ। গত কয়েক বছরে যত জন বাঙালি বাংলা ভাষা বলার জন্য খুন হয়েছেন, তাঁদের সকলকে ভাষা শহিদের মর্যাদা দিতে হবে।’
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


