Bangladesh on Mustafizur IPL row: ভারতের থেকে আন্তর্জাতিক ইভেন্ট কেড়ে নেওয়া উচিত! IPL কোপের পরেই জ্বলছে বাংলাদেশ

বিসিসিআইয়ের নির্দেশের পরে আইপিএলে খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজুর রহমান। আর তা নিয়ে বাংলাদেশে হইচই শুরু হয়ে গেল। এমনকী একটা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে তাঁদের দেশের খেলোয়াড়কে সুযোগ না দেওয়ায় ভারতে কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার দাবি তোলা হল।

Published on: Jan 3, 2026, 17:58:51 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বিসিসিআইয়ের নির্দেশের পরে আইপিএলে খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজুর রহমান। আর তা নিয়ে বাংলাদেশে হইচই শুরু হয়ে গেল। এমনকী একটা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে তাঁদের দেশের খেলোয়াড়কে সুযোগ না দেওয়ায় ভারতে কোনওরকম আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন না করার দাবি তুললেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি দাবি করেন, ভারতকে যেন ভবিষ্যতে কোনও আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের দায়িত্ব না দেওয়া হয়। সেজন্য বিশ্বের অন্যান্য দেশের ক্রিকেট বোর্ডের কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দরবার করা উচিত বলেও দাবি করেছেন আসিফ।

বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলতে পারবেন না। (বাঁদিকের ছবিটি ফাইল, সৌজন্যে বিসিবি ও ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান এবার আইপিএলে খেলতে পারবেন না। (বাঁদিকের ছবিটি ফাইল, সৌজন্যে বিসিবি ও ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

ভারতকে নিয়ে বিরূপ মন্তব্য বাংলাদেশির

শনিবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ভারতকে ‘কোনওপ্রকার আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত নয়। সরকার এবং বিসিবির যৌথ উদ্যোগে অন্যান্য ক্রিকেট খেলিয়ে দেশের সঙ্গে আলোচনার ভিত্তিতে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। ৫ অগস্টের (শেখ হাসিনা সরকার পতন) পরেও বাংলাদেশে বিভিন্ন ডিসিপ্লিনের অসংখ্য টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, যেখানে ভারতীয়রা সম্পূর্ণ নিরাপদ এবং প্রতিযোগিতা পূর্ণ পরিবেশে অংশগ্রহণ করেছেন।’

বাংলাদেশ, মুস্তাফিজুর, কেকেআর ও বিসিসিআই

আর শুধু আসিফ নন, বিষয়টি হইচই শুরু করেছেন বাংলাদেশিদের অনেকেই। বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, তার জেরে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে না দেওয়ার অনেকদিন ধরেই দাবি উঠছিল। সেই আবহে আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দেন, সম্প্রতি যে সব ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুরকে যেন ছেড়ে দেওয়া হয়। তাঁর পরিবর্তে কেকেআর অন্য কোনও ক্রিকেটার নিতে পারবে বলেও জানিয়ে দেওয়া হয়। পরবর্তীতে নাইট ব্রিগেডের তরফেও সেই নির্দেশিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হয় যে মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়া হচ্ছে।

T20 বিশ্বকাপ খেলতে যেন ভারতে না যায় বাংলাদেশ, দাবি একাংশের

তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছেন বাংলাদেশিদের একাংশ। এমনকী একটি মহলের তরফে তো এই দাবি পর্যন্ত তোলা হয়েছে যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা উচিত হয় নয় বাংলাদেশের পুরুষ ক্রিকেট দলের। কয়েকদিন পরেই ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে এরকম কোনও মন্তব্য করা হয়নি। পুরোটাই রাজনৈতিক স্তরে বা সোশ্যাল মিডিয়ায় আপাতত এরকম মন্তব্য করা হচ্ছে।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More