Bangladeshi Infiltrator in WB: 'প্রেমের টানে' ভারতে অনুপ্রবেশ বাংলাদেশি যুবকের, তবে প্রেমিকার দেখা না পেয়ে গ্রেফতার

ধৃতের নাম রায়হান কবির, বয়স ২৫ বছর। তাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকে। ধৃত রায়হানের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। এদিকে যে প্রেমিকার টানে ভারতে অনুপ্রবেশ করে রায়হান, তার খোঁজ সে পায়নি। সে দাবি করেছে, অনুপ্রবেশ করে সে ‘ভুল জায়গায়’ চলে এসেছে।

Published on: Dec 27, 2025, 10:10:18 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্ক। আর সেই প্রেমের টানেই কাঁটাতার পার করে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ বাংলাদেশি যুবকের। যদিও এই ঘটনায় গ্রেফতার হয়েছে সেই বাংলাদেশি। ধৃতের নাম রায়হান কবির, বয়স ২৫ বছর। তাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকে। ধৃত রায়হানের বাড়ি বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায়। এদিকে যে প্রেমিকার টানে ভারতে অনুপ্রবেশ করে রায়হান, তার খোঁজ সে পায়নি। সে দাবি করেছে, অনুপ্রবেশ করে সে ‘ভুল জায়গায়’ চলে এসেছে। এই আবহে উদ্দেশ্যহীন ভাবে সে বসিরহাটে ঘোরাঘুরি করছিল। তবে ‘সঠিক জায়গাটি’ কোনটা, তা অবশ্য জানা যায়নি। পুলিশ তদন্ত করছে বিষয়টির।

ধৃতের নাম রায়হান কবির, বয়স ২৫ বছর। তাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকে।
ধৃতের নাম রায়হান কবির, বয়স ২৫ বছর। তাকে গ্রেফতার করা হয়েছে বসিরহাট থেকে।

জানা গিয়েছে, ২৬ ডিসেম্বর বসিরহাটের ঢ্যামডেমি এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল রায়হানকে। স্থানীয়রা এই আবহে রায়হানকে প্রশ্ন করতে শুরু করেন। কথায় অসঙ্গতি থাকায় পুলিশকে ডাকা হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ রায়হানকে আটক করে। পরে জেরায় জানা যায়, সেই ছেলে আদতে বাংলাদেশি। তার কাছ থেকে কোনও বৈধ নথি বা পরিচয়পত্র পাওয়া যায়নি। এই অনুপ্রবেশকারীকে পরে বসিরহাট আদালতে পেশ করা হয়েছিল। ঘটনার নেপথ্যে শুধুই প্রেম নাকি অন্য কোনও উদ্দেশ্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ভারতে ঠিক কার সঙ্গে রায়হানের এই প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল, তারও খোঁজ চালাচ্ছে পুলিশ। এদিকে কার সাহায্যে রায়হান ভারতে অনুপ্রবেশ করেছে, সেই তদন্তও চালাচ্ছে পুলিশ। ধৃত বাংলাদেশি এই প্রথমবার ভারতে অনুপ্রবেশ করেছে, নাকি এর আগেও সে ভারতে অনুপ্রবেশ করেছিল, তাও খতিয়ে দেখছে পুলিশ। উল্লেখ্য, সাম্প্রতিককালে দীপু চন্দ্র দাসের হত্যা এবং ওসমান হাদির খুনের পর ভারত বিরোধী বিক্ষোভের জেরে সীমান্তে টহলদারি এবং নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ। এরই মাঝে কীভাবে রায়হান অনুপ্রবেশ করে এল, তা জানতে চাইছে পুলিশ। এদিকে রায়হানের দাবির সত্যতাও যাচাই করার চেষ্টা করছে পুলিশ। এই রায়হান কোনও কট্টরপন্থী গোষ্ঠীর সঙ্গে যুক্ত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

  • Abhijit Chowdhury
    ABOUT THE AUTHOR
    Abhijit Chowdhury

    ২০২১ সাল থেকে হিন্দুস্তান টাইমস বাংলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিজিৎ চৌধুরী। ২০১৮ সালে সালে তাঁর পেশাদার জীবনের শুরু। জাতীয়, আন্তর্জাতিক বিষয়, বাংলার রাজনীতি এবং খেলাধুলোর বিষয়ে লেখার ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁর। আন্তর্জাতিক ক্ষেত্রে আমেরিকা, পাকিস্তান এবং বাংলাদেশের বিষয়ে তাঁর আগ্রহ সবচেয়ে বেশি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি পাশ করেই সাংবাদিকতার জগতে প্রবেশ করেছেন অভিজিৎ। হিন্দুস্তান টাইমস বাংলায় যোগদানের আগে ওয়ানইন্ডিয়া এবং ইটিভি ভারতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে অভিজিতের। এছাড়া আকাশবাণীতে রেডিও জকি হিসেবেও কাজ করেছিলেন তিনি। খবরের জগৎ ছাড়া খেলাধুলো, ইতিহাসে অভিজিতের আগ্রহ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন নিয়ে অভিজিৎ তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন আশুতোষ কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: ক্রিকেট, ফুটবল, টেনিস ছাড়া প্রায় সব ধরনের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বই পড়ে এবং বিভিন্ন বিষয়ে ডকুমেন্টারি দেখে।Read More