Bangladeshi leader on Border: সীমান্তে কাঁটাতার নিয়ে তৎপর শুভেন্দু-সরকার! গা জ্বলছে ওপার বাংলার নেতা নাহিদের?
নাহিদ বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না।
Bangladesh on Bordr issue: কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ও বিএসএফকে সীমান্ত সুরক্ষিত করার জন্য ইতিমধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়ার কথা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সাফ বার্তা, ‘৪৫ দিনের মধ্যে হস্তান্তর প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।’ ফলত, বাংলাদেশের সঙ্গে লাগোয়া বাংলার সীমান্ত সুরক্ষিত করতে জোরদার তৎপরতায় কাঁটাতার বসানোর প্রক্রিয়া শুরপ হতে চলেছে বলে খবর। এদিকে, এই খবরে বাংলাদেশ ইতিমধ্যেই মুখ খুলেছে। তবে তারেক সরকার ছাড়াও বাংলাদেশের এনসিপি সাংসদ তথা শেখ হাসিনাকে উৎখাতকারী বাংলাদেশের গণ অভ্যুত্থানের নেপথ্যের ছাত্র আন্দোলনের মুখ নাহিদ ইসলামও বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন।

সদ্য বাংলাদেশে আয়োজিত এক সভায় নাহিদ বলেন, সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে। সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে তার সাথে বন্ধুত্ব সম্ভব না। নাহিদ আরও বলেন। তিনি বলেন, কাঁটাতার দিয়ে কারও সাথে বন্ধুত্ব করা যায় না। এই কাঁটাতার সেই দেশের জনগণ একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে।
সুর চড়া করে নাহিদের বার্তা, বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের। এই দেশের সরকার যদি ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব নিজ হাতে তুলে নেবে।
প্রসঙ্গত, বর্তমানে বাংলাদেশের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ। ওই অনুষ্ঠানে নাহিদ আরও বলেন, বাংলাদেশের আমাদের নদীর জলের যে ন্যায্য অংশ, সেটি আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে।
এদিকে, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া জোরালো করার বিষয়টি নিয়ে বাংলাদেশের তরফে মন্ত্রী সালাহউদ্দিন বলেন, 'কোনও অঙ্গরাজ্যের নির্বাচনের পর কোনও বিজয়ী দল বক্তব্য দিলে সেটার জবাব আমরা সার্বভৌম সমতার ভিত্তিতে দিই না। আমাদের জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যে বাংলাদেশ বর্ডারে বা ইন্ডিয়ান বর্ডারে তারা কিছু করতে চায় কি না। সেটা ডিপ্লোমেটিক চ্যানেলে হবে। বিদেশ মন্ত্রকের সঙ্গে তারা কথা বলবে।'
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


